বিশ্বকাপের ধামাকা পারফরমেন্সের জের, জীবনের সেরা র্যাঙ্কিং হরমনপ্রীতের
তাঁর ব্যাটে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, এবার তার ফল পেলেন হাতেনাতে। র্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে ৬ হলেন হরমনপ্রীত।
হরমনপ্রীত কউর, যাঁর ব্যাটের এক ধামাকাতেই উড়ে গিয়েছিল খেতাব রক্ষার লড়াইতে নামা অস্ট্রেলিয়া। হরমনপ্রীতের দুরন্ত ইনিংস এখনও ভারতীয় ক্রিকেট ফ্যানদের স্মৃতিতে উজ্জ্বল। ফাইনালে অত বড় রান করতে না পারলেও দলকে লড়াইয়ের রসদ জুগিয়েছিলেন এই পাঞ্জাবী।
এবার সেই পারফরমেন্সের ফল পেলেন হাতেনাতে মহিলাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে-র ছ নম্বরে উঠে এলেন তিনি। যা হরমনপ্রীতের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত তিনি। সামনের দিনে এই র্যাঙ্কিং তাঁর পারফরমেন্সকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মত ওয়াকিবহাল মহলের।

এদিকে মহিলাদের র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের মধ্যে হরমনপ্রীত কউর ছাড়াও রয়েছেন অধিনায়ক মিতালি রাজও। অস্ট্রেলিয়ার মেঘ ল্যানিং রয়েছেন এক নম্বরে, আর তাঁর ঠিক পরে দু'নম্বরে ভারত অধিনায়ক মিতালি রাজ।

পাশাপাশি বিশ্বকাপ শুরুর সময় বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা ভারতীয় দলও এগিয়েছে অনেকটাই। এই মুহূর্তে চার নম্বরে রয়েছে উইমেন ইন ব্লু।












Click it and Unblock the Notifications