Harmanpreet Kaur: আইসিসির পর বিসিসিআই, হরমনপ্রীতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ক্ষুব্ধ বোর্ড

বাংলাদেশ সফরে তৃতীয় একদিনের ম্যাচে বিতর্কিত ব্যবহার করে আইসিসির শাস্তির মুখে পড়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এবার বিসিসিআইও তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। হরমনপ্রীতের ব্যবহার অস্বস্তিতে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাই গোটা বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না বোর্ড কর্তারা। বিসিসিআই সচিব জয় শাহ হরমনপ্রীতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আভাসই দিয়েছেন।

নিজের আচরণের জন্য বোর্ডের কাছে জবাব দিতে হবে হরমনপ্রীতকে। বিসিসিআই সভাপতি রজার বিনি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা এনসিএ-র হেড কোচ ভিভিএস লক্ষ্মণের সামনে নিজের ব্যবহারের ব্যাখ্যা দিতে হবে ভারতীয় মহিলা দলের অধিনায়ককে।

জয়

বোর্ড সচিব জয় শাহ বৃহস্পতিবার বলেছেন, সভাপতি রজার বিনি এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এই বিষয়ে প্রশ্ন করবেন হরমনপ্রীতকে। কেন ওই আচরণ করেছেন তা জিজ্ঞাসা করা হবে। ভবিষ্যতে যাতে এমন আচরণ না করেন, সে ব্যাপারেও কড়া সুরে সতর্ক করে দেওয়া হতে পারে।

অধিনায়কের আচরণের জন্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে খোদ বোর্ডকে। আইসিসির কোড অফ কনডাক্ট'-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন হরমনপ্রীত কৌর। কয়েকদিন আগেই আইসিসির পক্ষ থেকে তাঁকে কঠোর শাস্তি দেওয়া হয়।

হরমন

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা তাঁদের বিবৃতিতে জানিয়েছিল, 'বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন হরমনপ্রীত কৌর। এরফলে আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। সেইসঙ্গে ৪ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আগেই হরমনপ্রীতের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। এছাড়াও আগামী ২৪ মাস তাঁকে আইসিসির নজরদারিতে থাকতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আউট হওয়ার পর রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিত ভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের 'থাম্বস আপ' দেখান হরমন। যে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের পরেও আম্পায়ারের নামে বিষোদ্গার করেন।

হরমন

হরমনপ্রীতের আচরণের সমালোচনা করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ডায়না এডুলজি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এডুলজি লিখেছিলেন, 'তিনি এমন আচরণ কখনও দেখেননি। হরমন সম্ভবত রান করতে না পারার কারণেই এই ঘটনা ঘটিয়েছেন।' আইসিসির শাস্তির ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না হরমনপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+