হরমনপ্রীতের রান আউটকে কটাক্ষ নাসেরের, কী জবাব দিলেন কৌর? ধোনির সঙ্গে একাধিক মিল

মহিলা টি ২০ বিশ্বকাপে ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। হরমনপ্রীত কৌরের রান আউটকে কটাক্ষ নাসের হুসেনের। পাল্টা জবাব হরমনপ্রীত ও জেমাইমার।

মহিলাদের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েছিল হরমনপ্রীত কৌর ও জেমাইমা রডরিগেজের জুটি। যদিও তাঁরা ফিরতেই ধীরে ধীরে ম্যাচের রাশ হাতে নেয় মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। টার্নিং পয়েন্ট হরমনপ্রীত কৌরের রান আউট। আর তাকেই কটাক্ষ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন।

কৌরের রান আউট টার্নিং পয়েন্ট

কৌরের রান আউট টার্নিং পয়েন্ট

সহজ দুই রান নিতে গিয়ে ম্যাচের ১৫তম ওভারে রান আউট হন হরমনপ্রীত কৌর। ব্যাটটি মাটিতে আটকে যায়। ফলে ক্রিজ স্পর্শ করতে পারেননি ভারতের অধিনায়ক। এই রান আউট না হলে তিনি যেভাবে খেলছিলেন তাতে ম্যাচটি ভারতকে হয়তো ৫ রানে হারতে হতো না, আসতো কাঙ্ক্ষিত জয়। এভাবে আউট হয়ে হতাশায় ব্যাট আছড়ে ফেলেন হরমনপ্রীত। সাজঘরে ফেরার সময় দেখা যায় তিনি কতটা হতাশ। এরপরও ম্যাচ জেতার যা সমীকরণ ছিল এখনকার টি ২০ ক্রিকেটে সেটা মোটেই কঠিন টার্গেট ছিল না। কিন্তু শেষরক্ষা হয়নি ভারতের।

নাসেরের কটাক্ষ, পাল্টা জবাব

হরমনপ্রীত কৌরের রান আউট দেখে সকলেরই মনে পড়েছে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ধোনির রান আউটে ভারতের স্বপ্নভঙ্গের কথা। ধোনির মতো হরমনপ্রীতের জার্সি নম্বরও ৭। তবে হরমনপ্রীতের রান আউটকে কটাক্ষ করে নাসের হুসেন বলেন, এটা স্কুলছাত্রীর মতো ভুল। ম্যাচের পর হরমনপ্রীত সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই উঠে আসে নাসেরের কটাক্ষের প্রসঙ্গ। হরমনপ্রীত প্রথমে বিশ্বাস করেননি নাসের এমন কথা বলেছেন। যদিও তিনি এরপর বলেন, নাসের এটা বলেছেন? ম্যাচের পরে? আমি জানি না। সেটা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। তবে এমন আউট হয়ে থাকে। সিঙ্গলস নিতে গিয়ে ব্যাট আটকে যায়, এমন উদাহরণ ক্রিকেটে অনেক রয়েছে, আমি নিজেও দেখেছি। একটা কথাই বলব, আমরা আজ দুর্ভাগ্যেরই শিকার হয়েছি। তবে স্কুলছাত্রীর মতো ভুল কিছু করিনি। আমরা যথেষ্টই পরিণত। আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ফলে আবার বলব, নাসের যেটা বলেছেন সেটা তাঁর অভিমত। কিন্তু সেই ধারণাটা সঠিক নয়।

উন্নতির উপলব্ধি

ভারত শেষ পাঁচ ওভারে ৬১ রান দিয়েছিল। ফিল্ডিং ভালো হয়নি। উইকেটকিপার রিচা ঘোষ সুযোগ নষ্ট করেছেন, ক্যাচ ফেলেছেন শেফালি ভার্মা। অস্ট্রেলিয়ার কাছে আরও একবার হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হরমনপ্রীত এতটাই ভেঙে পড়েন যে চোখের জল যাতে কেউ না দেখতে পান সে কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান সানগ্লাস পরে। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা নিশ্চিতভাবেই ভালো ফিল্ডিং করিনি। কোনও কোনও সময়ে বোলিংও ভালো হয়নি। ব্যাটিংও ভালো হয়নি। ফাইনালে উঠতে গেলে সব বিভাগেই ভালো করতেই হয়।

জেমাইমা ক্যাপ্টেনের পাশে

জেমাইমা ক্যাপ্টেনের পাশে

হরমনপ্রীতের পাশে দাঁড়িয়েছেন জেমাইমা রডরিগেজও। তিনি বলেন, আমরা ভালোই খেলছিলাম। ম্যাচের গতিপ্রকৃতি আমাদের নিয়ন্ত্রণেই ছিল। একটা সময় পর্যন্ত প্রতি পর্যায়েই আমরা অজিদের চেয়ে এগিয়ে ছিলাম। শেষের দিকেই গোলমাল হয়ে গেল। এই হার মেনে নেওয়া কঠিন। হরমনপ্রীতের আউটটাও দুর্ভাগ্যজনক। এটা নিয়ে কিছু বলার নয়। সকলেই হতাশ। তবে এই পরাজয় থেকেও আমরা শিক্ষা নেব। দলের প্রত্যেকে আরও কঠোর পরিশ্রম করবেন, সেটা নিশ্চিতভাবেই বলতে পারি। আমাদের ফিনিশার দরকার ছিল। রিচা সেই ভূমিকায় কার্যকরী হওয়ার দক্ষতা রাখেন। আমাদের দলের গড় বয়স ২৪। ফলে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে নিয়মিত জয় পেতে আমাদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+