India Women: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের ভারতীয় দল ঘোষিত, হরমনপ্রীত কৌরই কি নেতৃত্বে?

India Women: টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় মহিলা দলের অধিনায়ক বদলের দাবি উঠেছে। তারই মধ্যে আজ নির্বাচকরা ঘোষণা করে দিলেন ভারতীয় মহিলা দলের একদিনের আন্তর্জাতিক দল।

চলতি মাসেই নিউজিল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ভারত আমেদাবাদে খেলতে নামবে। সকলেরই নজর ছিল এই সিরিজ থেকে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন বদল হয় কিনা সেদিকেই।

India Women ODI

টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার কাছে হারের ফলেই ভারত সেমিফাইনালে উঠতে পারেনি। অক্টোবরের ২৪, ২৭ ও ২৯ তারিখ আমেদাবাদে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত ও নিউজিল্যান্ডের প্রমীলা বাহিনী। সব খেলাই বেলা দেড়টা থেকে শুরু।

তবে ভারতীয় মহিলা দলের নির্বাচকমণ্ডলী এই সিরিজেও আস্থা রাখলেন হরমনপ্রীত কৌরের উপর। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। উল্লেখ্য, হরমনপ্রীতের জায়গায় মান্ধানা ও জেমাইমা রডরিগেজকে অধিনায়ক করার দাবি উঠেছিল কিছু মহল থেকে। তবে হরমনপ্রীতই কিউয়িদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি রিচা ঘোষকে। শিলিগুড়ির রিচা ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা দেবেন। সে কারণেই তিনি আসন্ন সিরিজে খেলতে পারছেন না। চোট থাকায় আশা সোভানাকেও দলে রাখা যায়নি। বিশ্রাম দেওয়া হয়েছে পূজা বস্ত্রকারকে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় মহিলা দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), সায়লি সাটগারে, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, তেজাল হাসাবনিস, সাইমা ঠাকোর, প্রিয়াঙ্কা মিশ্র, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+