Hardik Pandya: ২২ গজে প্রত্যাবর্তনের ম্যাচে কেমন পারফরম্যান্স করলেন পাণ্ডিয়া? ফেরার পালা ঈশানেরও!
আইপিএলের আগে স্বস্তি ফিরল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন হার্দিক পাণ্ডিয়া। গত বছরের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এ বার ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।সোমবার নাভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডিওয়াই পাটিল টি২০টুর্নামেন্টে রিলায়েন্স ১-এর অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন হার্দিক পাণ্ডিয়া।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া তাঁর ব্যাটিং, বোলিং অনুশীলনের ভিডিয়ো শেয়ার করেছিলেন। এ বার নেমে পড়লেন মাঠে।এই ম্যাচে বল করার পাশাপাশি ব্যাট হাতেও নামেন পাণ্ডিয়া।

মুম্বইয়ের একটি স্থানীয় টি২০ টুর্নামেন্টে খেলতে নেমেছেন তিনি। যদিও, এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোনও লিগের মর্যাদা নেই, তবে এই ম্যাচে মাধ্যমেই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করছেন হার্দিক। তাঁর ২২ গজে প্রত্যাবর্তন মুম্বই শিবিরকে স্বস্তিতে রাখবে।
সোমবারের টি২০ ম্যাচে হার্দিক ৪ বলে ২ উইকেট সংগ্রহ করেন । হার্দিক পাণ্ডিয়া তাঁর তৃতীয় ওভারে ২ উইকেট শিকার করেন। হার্দিক বল হাতে ভালো পারফর্ম করেন। তাঁর বল ভালো সুইং পেয়েছে। মোট ৩ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট পান। এর পাশাপাশি ব্যাট হাতে ৪ বলে অপরাজিত ৩ রান করেন।
চোটের জন্য বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু খেলার মধ্যে না থাকলেও ভারতীয় দলের তারকা অল রাউন্ডারকে নিয়ে চর্চার অন্ত ছিল না। আইপিএলে দলবদল করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন পাণ্ডিয়া।
রেকর্ড অঙ্কের বিনিয়মে মুম্বই ইন্ডিয়ান্স ঘরে ফিরিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। এমনতিতেই হার্দিকের ১৫ কোটি টাকা দর পুরোটাই দিতে হয়েছে মুম্বইকে। তারউপর রয়েছে ট্রান্সফার ফি।
কিন্তু ঈশান কিষাণকে দেখা গেল না। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে এই টুর্নামেন্টেই মাঠে ফিরতে পারেন ঈশানও।সেইসঙ্গে খেলতে পারেন শ্রেয়স আইয়ারও। ভারতীয় বোর্ডের নির্দেশ অমান্য করে রঞ্জিতে খেলেননি।
IND vs ENG: জয়ের মধ্যেও কোহলির অভাব অনুভব করছেন রোহিত, পন্থ প্রসঙ্গেও করলেন বিরাট মন্তব্য
এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষপে নিতে পারে বিসিসিআই। যা হতে পারে এক কথায় দৃষ্টান্ত মূলক। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবদেন অনুসারে জানা গিয়েছিল বোর্ডের বার্ষিক চুক্তির আওতা থেকে বাদ পড়তে পারেন এই দুই ক্রিকেটার।ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশানকে। এবার এই টুর্নামেন্টে খেলতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications