Hardik Pandya: হার্দিক পাণ্ডিয়া ৮ বছর পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, বরোদার নেতৃত্বে ক্রুণাল

Hardik Pandya: হার্দিক পাণ্ডিয়া খেলবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। বরোদার হয়ে। যে দলের নেতৃত্ব দেবেন হার্দিকের দাদা ক্রুণাল।

নভেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। বরোদার খেলাগুলি পড়েছে ইন্দোরে।

Hardik Pandya

আইপিএলে হার্দিক পাণ্ডিয়াকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স, অধিনায়কও রাখা হয়েছে তাঁকেই। যদিও ক্রুণালকে ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএল নিলামের আগে ক্রুণাল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজর কাড়ার সুযোগ পাচ্ছেন।

ক্রুণালের নেতৃত্বে বরোদা ২০২৩-২৪ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে উঠেছিল। যদিও মোহালিতে সেই ফাইনালে পাঞ্জাবের কাছে পরাস্ত হয় বরোদা। বরোদার হয়ে ২০১৮-১৯ মরশুমে শেষবার একটি রঞ্জি ম্যাচে মাঠে নেমেছিলেন হার্দিক। ফলে হার্দিককে এবার পাওয়ায় নিশ্চিতভাবেই শক্তি বাড়ল বরোদার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিক অবশ্য নামছেন ৮ বছর পর। ২০১৬ সালে তিনি শেষবার এই টুর্নামেন্ট খেলেছিলেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে। স্বাভাবিকভাবেই ঘরোয়া ক্রিকেটে হার্দিকের প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

বরোদা এবার রঞ্জি ট্রফি অভিযানও দারুণভাবে শুরু করেছে। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির শেষে ফের জানুয়ারিতে শুরু হবে রঞ্জির বাকি ম্যাচগুলি। বরোদা ৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদা রয়েছে গ্রুপ বি-তে।

প্রথম ম্যাচে ২৩ নভেম্বর দিন-রাতের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলবে বরোদা। ২৫ নভেম্বর প্রতিপক্ষ উত্তরাখণ্ড। ২৭ নভেম্বর দিন-রাতের ম্যাচে বরোদা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। ২৯ নভেম্বর বরোদা-ত্রিপুরা ম্যাচ। ১ ডিসেম্বর সৌরাষ্ট্র, ৩ ডিসেম্বর কর্ণাটক ও ৫ ডিসেম্বর সিকিমের মুখোমুখি হবে বরোদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+