হার্দিকের হাতে টি ২০ অধিনায়কত্বের ব্যাটন যাওয়ার বিরাট ইঙ্গিত, ভারতীয় দল থেকে বাদ যাবেন কারা?

জানুয়ারির ৩ তারিখ থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এই সফর শুরু হচ্ছে তিন ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে। বিসিসিআই সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই দল ঘোষণা করে দেওয়া হবে। যদিও এখনও নতুন নির্বাচকমণ্ডলীর নামই জানায়নি বিসিসিআই। এরই মধ্যে হার্দিক পাণ্ডিয়ার হাতেই টি ২০ অধিনায়কত্বের ব্যাটন যাওয়ার বিরাট ইঙ্গিত মিলল।

হার্দিকের হাতে টি ২০ অধিনায়কত্বের ব্যাটন যাওয়ার বিরাট ইঙ্গিত

২০২৩ সালে ভারত খান ছয়েক টি ২০ আন্তর্জাতিক খেলবে। যেহেতু ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে, সে কারণে একদিনের আন্তর্জাতিক ম্যাচই বেশি খেলবে মেন ইন ব্লু। ফিটনেস বাধা হয়ে না দাঁড়ালে ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে হার্দিকই যে নেতৃত্ব দেবেন তা নিয়ে বিশেষ সংশয় নেই। বিসিসিআই এখনও পাকাপাকিভাবে টি ২০ অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা করেনি। কিন্তু যে চ্যানেলে ভারত-শ্রীলঙ্কা সিরিজ সম্প্রচার হবে সেই স্টার স্পোর্টস যেভাবে সিরিজের প্রচার শুরু করেছে তাতে ইঙ্গিত হার্দিকই টি ২০ সিরিজের ক্যাপ্টেন।

স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে শ্রীলঙ্কার অধিনায়ক দালসুন শনাকার পাশেই রয়েছে হার্দিক পাণ্ডিয়ার ছবি। সাধারণত এই সব ক্ষেত্রে দুই অধিনায়কের ছবিই ব্যবহার করা হয়। একইসঙ্গে একটি প্রোমোও প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে হার্দিক স্পষ্ট বার্তা দিচ্ছেন, ভারত থেকে কোনওমতেই এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজ জিতে ফিরতে দেবেন না। এখনও ভারতীয় দল ঘোষিত না হলেও এই প্রচার থেকেই ইঙ্গিত হার্দিকই পাকাপাকিভাবে টি ২০ অধিনায়ক হতে চলেছেন।

রোহিত শর্মা আঙুলে যে চোট পেয়ে ফিরে এসেছিলেন বাংলাদেশ সফর থেকে তা কতটা সেরেছে সে ব্যাপারেও বোর্ডের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এমন জল্পনাও রয়েছে টি ২০-তে খারাপ ফর্মের কারণে বাদ দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে। রাহুলের জানুয়ারিতেই বিয়ে হওয়ার কথা রয়েছে। সে কারণে আপাতত বিয়ের জন্য ছুটি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রামের যুক্তি দেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিরাট কোহলির খেলার সম্ভাবনাও নেই বলে সূত্রের খবর। ঋষভ পন্থকেও টি ২০ দল থেকে বাদ দেওয়া হতে পারে জল্পনা রয়েছে। হার্দিক পাণ্ডিয়াও এখন রয়েছেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে না খেললেও রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা একদিনের সিরিজে খেলবেন। তবে যে প্লেয়াররা চোট সারিয়ে মাঠে ফিরছেন তাঁদের নিয়ে আর ঝুঁকি নেবেন না নির্বাচকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+