Hardik Pandya:হার্দিকের ফিটনেস নিয়ে কড়া গম্ভীর, একদিনের দলে সুযোগ পেতে দিতে হবে কঠোর পরীক্ষা

বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতোই টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাড্ডুর যা বয়স তাতে একদিনের ক্রিকেটে তাঁর উপর বেশি নির্ভর করা সম্ভব নয়। কিন্তু ভারতীয় দলে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে প্রয়োজন অলরাউন্ডার। ফলে হার্দিক পাণ্ডিয়াকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর।

এবার হার্দিককে নিয়ে আর কড়া পদক্ষেপ নিলেন ভারতীয় দলের নতুন হেডস্যার। হার্দিক পান্ডিয়াকে এবার ফিটনেস প্রমাণ করার নির্দেশ দিয়েছেন ম গম্ভীর। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ফিটনেস টেস্টের পাশশাপাশি হার্দিককে ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশও দিয়েছেন গম্ভীর।

Hardik Pandya

নির্বাচকদের সঙ্গে নিোয়ে হার্দিকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন গম্ভীর, সেখানেই নিজের পরিকল্পনার কথা জানান নতুন কোচ। একদিনের ক্রিকেটে তাঁকে ১০ ওভার কর বল করতেই হবে বলে নির্দেশ দিয়েছেন গৌতম গম্ভীর। সেই কারণে বিজয় হাজারে ট্রফি খেলে সেখানে ১০ ওভার করে বোলিং করার নির্দেশ দিয়েছেন কোচ গম্ভীর।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দলে ছিলেন পাণ্ডিয়া। কিন্তু গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেই চোট পান হার্দিক, এরপর গোটা বিশ্বকাপের আর খেলা হয়নি তাঁর। এরপর আইপিএলে দল পরিবর্তন করে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন। তাঁর হাতেই দেওয়া হয় নেতৃ্ত্বের দায়িত্ব। কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে যেন ভিলেন হয়ে যান। রোহিতের জায়গায় তাঁকে মেনে নিতে পারেননি মুম্বইয়ে একাংশ, ফলে গ্যালারি থেকে বার বার বিদ্রুপ শুনতে হয়েছিল তাঁকে।

এবারের টি-২০ বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন হার্দিক। কিন্তু শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দলে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে রাখা হয়েছে। টি-২০ সিরিজে সহ-অধিনায়ক হিসেবে আছেন শুভমান গিল।

গত সপ্তাহেই ব্যক্তিগত জীবনের বড় সত্যিটা প্রকাশ করেই ফেলছেন হার্দিক। কয়েকমাস ধরেই তাঁর বিবাহিত জীবন নিয়ে আলোচনা চলছিল। গত মার্চ মাসে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পাণ্ডিয়া পদবি সরিয়ে দেন নাতাশা। এমনকি হার্দিকের সঙ্গে তোলা সমস্ত ছবিও মুছে ফেলেন সার্বিয়ান মডেল।

এরপর মপখ খুলে হার্দিক বলেছেন, 'আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে না, তখন আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে। আমার জীবনে অনেকবার এরকম হয়েছে। আমার মন যখনই ক্লান্ত হয়ে পড়েছে, তখনই আমি শারীরিকভাবে আরও পরিশ্রম করতে পেরেছি।'

ফিটনেস নিয়ে তরুণদের পরামর্শ দিয়েছেন পাণ্ডিয়া। তাঁর কথায়, ''আমি এবং আপনি যদি একই পরিশ্রম করি, তা হলে দু'জনের ফিটনেসও এক রকম হবে। কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করে পরিশ্রম বৃদ্ধি করতে পারলে আরও এগিয়ে যেতে পারব। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+