IPL 2024:অপছন্দের জায়গায় রোহিতকে ফিল্ডিংয়ের নির্দেশ হার্দিকের, প্রথম ম্যাচেই চর্চায় মুম্বইয়ের দুই তারকার রসায়ন
রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খাতায় কলমে গুজরাত এবং মুম্বই।এর মধ্যে ম্যাচ। কিন্তু মাঠের মধ্যে হল আরও একটা ম্যাচ। সেটা হল রোহিত বনাম হার্দিক। এই দুইজনের যেন সকলের নজর ছিল। বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সদ্য প্রাক্তন রোহিত শর্মার রসায়ন। কয়েক দিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স প্র্যাক্টিসের একটি দৃশ্য সকলের মন জয় করেছিল। কিন্তু রবিবারের ম্যাচে কিন্তু বেশ কয়েকবার তাল কাটল? যা নিয়ে উত্তাল নেট দুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রোহিত এবং হার্দিকের বেশ কিছু ভিডিও। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে আঙুল দেখিয়ে রোহিতকে থার্ডম্যানে ফিল্ডিং করতে যেতে বলছেন হার্দিক। আর তাতে যেন কিছুটা হতবাক হয়ে গিয়েছেন রোহিত।

রোহিতকে আঙুল দেখিয়ে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যেতে বলেন ক্যাপ্টেন পাণ্ডিয়া। আর সেটা দেখতে পেলেও প্রাথমিকভাবে কিছুটা হতবাক হয়ে যান ভারতীয় হিটম্যান। নিজের বুকে হাত দেখিয়ে যেন বুঝিয়ে দিতে চাইলেন যে 'আমি যাব?' আর তারপর দৌড়ে বাউন্ডারির দিকে চলে যান রোহিত। রোহিত শর্মা সাধারণত বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন।
এখানেই শেষ নয়, আরও আছে। একটা সময় রোহিতকে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন হার্দিক। কিন্তু তাতে মোটেও খুশি হননি ভারতের অধিনায়ক। হার্দিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুম্বইয়ের নয়া অধিনায়কের দিকে মুখ ঘুরিয়ে কিছু বলতে থাকেন রোহিত। যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়।
এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তোলে। অনেকেইরোহিতের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করাকে মেনে নিতে পারেননি। এমনকি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগরে দেন। কেই প্রশ্ন তোলেন হার্দিক কেন নিজেকে রোহিতের খুব কাছের লোক বলে দেখানোর চেষ্টা করছেন? কেউ আবার লিখেছেন, 'হার্দিকের আলিঙ্গনে আর কোনও কাজ হচ্ছে না।'মরশুমের প্রথম ম্যাচেই গুজরাতের কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার উপর রোহিত-হার্দিকের দূরত্ব ফের একবার প্রকাশ্যে চলে এল।
Never saw Rohit fielding at boundaries
— Hustler (@HustlerCSK) March 24, 2024
~He always fielded in the 30 Yards circle
Hardik Pandya, Sorry to say but you ain't a Thalason anymore!
Rohit Sharma deserves better tbvh.#GTvsMI pic.twitter.com/aAsp1C7fsu
গুজরাত থেকে হার্দিক মুম্বইয়ে যাওয়ায় অনেকেই খুশি হননি। পাশাপাশি, রোহিতকে অধিনায়ক হিসাবে সরানোতেও তাঁরা ক্ষিপ্ত। গুজরাতের সমর্থকদের অনেকেই ব্যক্তিগত ভাবে রোহিতকে পছন্দ করেন। তাই রোহিতের প্রতি মুম্বই যে আচরণ করেছে তা মেনে নিতে পারেননি তারা। টসের সময় হার্দিক মাঠে পা রাখতেই 'রোহিত, রোহিত' চিৎকারে মুখরিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
A fight took place between fans last night at the Narendra Modi Stadium.pic.twitter.com/GfGDCtIVg0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
এদিকে, গ্যালারিতে ক্রিকেটভক্তদের মধ্যে বাধে হাতাহাতি। একে অপরকে কিল, চড়, ঘুষি মারতে দেখা যায়। দর্শকদের মধ্যে ধ্বস্তাধস্তির সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications