Hardik Pandya: মাঠে ফিরতে এখনও পাঁচ মাস! পাণ্ডিয়ার প্রত্যাবর্তন নিয়ে রইল বড় আপডেট

হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে মেগা টুর্নামেন্ট থেকে প্রথমে ছিটকে যান। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজেও দলে ফিরতে পারেননি। এমনকি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না, আগেই শোনা গিয়েছিল। বুধবার এল আরও বড় আপডেট। এই প্রতিবেদনে পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের তথ্য তুলে ধরা হল।

চোট পাওয়া পাণ্ডিয়া কবে ফিট হয়ে মাঠে ফিরবেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ২০২৩ সালে তাঁর মাঠে ফেরা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। জানুয়ারি মাসে ভারতীয় দল প্রোটিয়া সফর থেকে ফিরলেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে হবে। কিন্তু সেই সিরিজের সম্ভবত খেলতে পারবেন‌ না পাণ্ডিয়া।

Hardik Pandya

এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।আগামী ২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চোটপ্রবণ হওয়ার পর থেকে হার্দিক আগেই থেকেই টেস্ট দলে ব্রাত্য। তাই জানুয়ারি মধ্যে ফিট হয়ে গেলেও সেই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কম।

হার্দিককে টেস্ট দলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই পাণ্ডিয়াকে আবার ২০২৪ আইপিএলে মাঠে ফিরে আসতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাণ্ডিয়াকে নিয়ে কোনও রকম অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। আইপিএলের পর টি২০ বিশ্বকাপ রয়েছে। ফলে সেই মেগা ইভেন্টে পাণ্ডিয়াকে অধিনায়ক করেই ব্লু প্রিন্ট সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে এসেই গোড়ালিতে চোট পান ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সেই চোট যে কতটা মারাত্মক, তা প্রথমে বোঝা যায়নি। কিন্তু এই চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় হার্দিককে।জানা যায় পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ ‌লিগামেন্ট টিয়ার হয়েছে।

ফলে প্রথমদিকে তাঁর চোট যতটা হালকা মনে করা হয়েছিল, দিন যত যত এগিয়েছে তাঁর চোটের গভীরতা ততই বাড়ছে।বর্তমানে এনসিএ-তে রিহ্যাব করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এদিকে আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবে। টি২০ সিরিজে বর্তমানেই পাণ্ডিয়াই নেতৃত্ব দেন। পাণ্ডিয়া খেলতে না পারায় এই সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের ভার থাকে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে। মনে করা হচ্ছে আগামী বছর টি২০ বিশ্বকাপে তাঁর উপরই থাকবে নেতৃত্বের দায়িত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+