পান্ডিয়া যেন উড়ন্ত চিল, তারপর যা করলেন ধোনি

ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জমজমাট ভারত

ফিরোজ শাহ কোটলা জমজমাট। একের পর এক সেরা পারফরম্যান্স বেরিয়ে এসেছে ভারতীয় ক্রিকেটারদের থেকে। ব্যাটিং -বোলিংয়ে তারা যেমন বাজিমাত করেছেন তেমনি শিশির ভরা মাঠে বাজিমাত করেছেন ভারতীয় ফিল্ডাররাও।

পান্ডিয়া যেন উড়ন্ত চিল, তারপর যা করলেন ধোনি

দিনের সেরা মোমেন্ট ছিল হার্দিক পান্ডিয়ার উড়ন্ত ক্যাচ। এদিন ব্যাট হাতে নেমে শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেছিলেন পান্ডিয়া। তবে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিলকে যেভাবে তালুবন্দী করলেন তাতে বিস্মিত হওয়া ছাড়া কোনও উপায় নেই। যজুবেন্দ্র চাহালের বলে উড়ন্ত ক্যাচ ধরেন তিনি। যাতে বিস্মিত মহেন্দ্র সিং ধোনিও।

Incredible #Hardikpandya future #Mohammadkaif pic.twitter.com/KFrWmbTuRx
— Saleem Khan (@SaleemK90) November 1, 2017

আশিস নেহরার বিদায়ী ম্যাচে তাঁকে ঘিরে সকলের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। তার মধ্যে থেকেই ছোট ঝলকে ফের নিজের জাত চিনিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি অত্যন্ত ফিটনেস প্রিয় একজন দলনেতা। তিনি সব সতীর্থদের মধ্যেই সেই ফিটনেসপ্রেম ছড়িয়ে দিয়েছেন। আর তারই ফল হার্দিকের এই অনবদ্য ক্যাচ।

দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস এ ধরণের উড়ন্ত ক্যাচ প্রথম নিতে শুরু করে বিশ্বক্রিকেটে ফিল্ডিংয়ের সংজ্ঞাটাই বদলে দেন। ভারতীয় দলে দারুণ ফিল্ডিংয়ের জন্য় বিখ্যাাত ছিলেন মহম্মদ কাইফ। এদিনের হার্দিক পান্ডিয়ার ক্যাচ মনে করিয়ে দিল এঁদেরকেই।

আর টিভি ক্য়ামেরায় ধোনির মুখভঙ্গী বুঝিয়ে দিল কী দুরন্ত পারফরম্যান্সের স্বাক্ষর না তিনি রাখলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+