'কফি' বিতর্কে ফের সরব হার্দিক পান্ডিয়া, কী বললেন ভারতীয় অল-রাউন্ডার

'কফি' বিতর্কে ফের সরব হার্দিক পান্ডিয়া, কী বললেন ভারতীয় অল-রাউন্ডার

জানুয়ারিতেই ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে চোট সারিয়ে ক্রিকেটে ফেরা হার্দিক পান্ডিয়াকে। তার আগে 'কফি উইথ করণ' বিতর্ক নিয়ে আরও একবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার। বিষয়টি নিজের কোর্ট থেকে দূরে ঠেলে দেওয়ার ভরপুর চেষ্টা চালালেন তিনি।

'কফি উইথ করণ'

'কফি উইথ করণ'

চলচ্চিত্র পরিচালক করণ জোহরের সঙ্গে একটি টিভি টক শো-তে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল ও অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই অনুষ্ঠানে করা দেশের দুই ক্রিকেটারের মন্তব্যকে ঘিরেই যত বিতর্কের সূত্রপাত।

কী বলেছিলেন ক্রিকেটাররা

কী বলেছিলেন ক্রিকেটাররা

অভিযোগ, 'কফি উইথ করণ' শীর্ষক ওই অনুষ্ঠানে মহিলাদের সম্পর্কে নেতিবাচক কথা বলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল ও অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁদের ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দেশের দুই ক্রিকেটারকে তীব্র সমালোচনা শুনতে হয়েছিল।

বিসিসিআই-র পদক্ষেপ

বিসিসিআই-র পদক্ষেপ

ঘটনায় ক্ষিপ্ত বিসিসিআই, ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল ও অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে। তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দুঃখপ্রকাশ

দুঃখপ্রকাশ

'কফি উইথ করণ' অনুষ্ঠানে করা মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়ে, ২০১৯ বিশ্বকাপের কয়েক মাস আগে দুঃখপ্রকাশ করেন কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। তাঁদের ফের জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়।

মুখ খুললেন হার্দিক

মুখ খুললেন হার্দিক

চোটের কারণ দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর জানুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতীয় দলের জার্সি গায়ে ফের মাঠে নামতে পারেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার আগে তিনি জানান, 'কফি উইথ করণ' অনুষ্ঠানে যা হয়েছে, তাতে তাঁর কোনও দোষ ছিল না। কারণ বল তাঁর কোর্টে ছিল না বলেও দাবি হার্দিকের। তাই এক্ষেত্রে তাঁর কিছু করার ছিল না বলে দাবি টিম ইন্ডিয়ার অল রাউন্ডারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+