IPL 2024: মেগা ম্যাচে কঠিন পরীক্ষা পাণ্ডিয়া-গিলের, মুম্বই-গুজরাতের দ্বৈরথে এগিয়ে কোন দল?

রবিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলেই তারকার ছড়াছড়ি। এক কথায় হেভিওয়েট ম্যাচ। তবে দলের ‌লড়াইকে ছাপিয়ে ফোকাসে উঠে আসছেন দুই দলের দুই অধিনায়ক শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়া।

হার্দিক পাণ্ডিয়া ফিরে গিয়েছেন পুরানো দল মুম্বই ইন্ডিয়ান্সে।তরুণ ওপেনার শুভমান গিলের উপর ভরসা রেখেছে গুজরাত ম্যানেজমেন্ট। ভারতীয় ক্রিকেটের প্রি‌ন্সকে অধিনায়ক করে ভবিষ্যতের বার্তা দেয় তারা। রবিবার থেকেই পথ চলা শুরু করছেন অধিনায়ক গিল। নেতৃত্বের চাপ নিয়ে ব্যাট হাতে কতটা সফল হতে পারেন গিল সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Gujarat vs Mumbai

গুজরাতে গিলের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওটিয়া, রশিদ খান, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েডরা।ফলে গুজরাত দল অত্যন্ত শক্তিশালী। এবারও তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল।

আইপিএলের আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয় গুজরাত । পরের বছরেও( ২০২৩ সালে) তারা ফাইনালে ওঠে, তবে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় গুজরাতকে। সুতরাং, এখনও পর্যন্ত ২টি মরশুমে আইপিএল খেলে ২ বারই ফাইনালে ওঠে গুজরাত।

হার্দিকের কাছে এই আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে আবারও মাঠে ফিরছেন হার্দিক। নিজেই বলেছেন, তিনি এখন বল করার মতো ফিট। সামনে টি২০ বিশ্বকাপ। নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে হার্দিক যে এই আইপিএলকে বেছে নেবেন, সন্দেহ নেই। প্রথম ম্যাচ থেকেই সেই চেনা হার্দিককে দেখতে চাইছেন মুম্বই সমর্থকরা। তার উপর রোহিতের হটসিটে বসেছেন হার্দিক। যা তাঁর কাছে বাড়তি চ্যা‌লেঞ্জের।

রোহিত, হার্দিক ছাড়াও মুম্বই দলে যেমন ঈশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, যশপ্রীত বুমরাহের মতো পুরনোরা রয়েছেন,। তবে মুম্বই দলে সমস্যাও ঈছে। সূর্যকুমারের যাদবের চোট রয়েছে। প্রথম ম্যাচে তো তিনি নেই-ই, কবে চূড়ান্ত ফিট হয়ে মাঠে নামতে পারবেন, স্পষ্ট নয়। দুই বিদেশি জেসন বেহরেনডর্ফ ও দিলশান মধুশঙ্কাও চোটের জন্য বাইরে।

এখনও পর্যন্ত আইপিএলে চারটি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স এবং ‌গুজরাত টাইটান্স দুইবার করে ম্যাচ জিতেছে। ২০২২ সালে প্রথমবারের সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছিল ৫ রানে। ২০২৩ সালে এই দুই দল তিনবার পরস্পরের মুখোমুখি হয়। গুজরাত প্রথম ম্যাচ জেতে ৫৫ রানে। মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় পর্বের ম্যাচ জেতে ৬২ রানে। গুজরাত প্লে অফের ম্যাচ জেতে ৬২ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+