আইপিএল ২০২০-এর আগে প্রস্তুতিতে অ্যাবস দেখিয়ে সুপার ভাইরাল হার্দিক

আইপিএল ২০২০-এর আগে প্রস্তুতিতে অ্যাবস দেখিয়ে সুপার ভাইরাল হার্দিক

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। আবু ধাবিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই মতো প্রস্তুতি চলছে জোরকদমে। সাফল্য ধরে রাখতে কড়া অনুশীলন ও শরীর চর্চার মাঝে একফাঁকে নিজেকে শোকেজ করার সুযোগও হাতছাড়া ছাড়লেন না হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর অ্যাবস।

ফের আগুন জ্বালালেন হার্দিক

ফের আগুন জ্বালালেন হার্দিক

আইপিএল ২০২০ শুরু হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউটের ছবি পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া। দুই ছবিতে ট্যাটু করা হাতে পেশীর খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার লিখেছেন, 'লাভ দ্য ইনটেনসিটি, লাভ দ্য ফায়ার'।

ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আইপিএল ২০২০-এর উত্তাপ অনুভব করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া। রোহিত শর্মার ছক্কা, বিরাট কোহলির ইনটেন্স অনুশীলনের পর হার্দিক পান্ডিয়ার অ্যাবস যে সত্যিই আগুন ধরিয়েছে, তা নেটিজেনদের প্রতিক্রিয়াতে স্পষ্ট। সঙ্গে আইপিএলের জন্য পান্ডিয়াকে আগাম শুভেচ্ছা জানাতেও ভোলেনি সোশ্যাল মিডিয়া।

পান্ডিয়ার সামনে চ্যালেঞ্জ

পান্ডিয়ার সামনে চ্যালেঞ্জ

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। এরপর তিনি পিঠে চোট পান। লন্ডনে হার্দিকের শরীরে অস্ত্রোপচার হয়। চলতি বছরের মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর খেলার কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে তা ভেস্তে যায়। দীর্ঘদিন পরে বাইশ গজে নেমে পান্ডিয়া কী খেল দেখান, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আরবে আইপিএল ২০২০

আরবে আইপিএল ২০২০

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। আবু ধাবিতে ইভেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। সংশ্লিষ্ট শহরেই ওই ম্যাচের প্রস্তুতি সারছেন রোহিত শর্মারা। দুবাইতে রয়েছে চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+