ন্যাশনাল ডিউটি টু ফাদার ডিউটি! ছেলকে দুধ খাওয়ানোর মুহূর্ত শেয়ার হার্দিকের, মুগ্ধ নেটদুনিয়া
ন্যাশনাল ডিউটি টু ফাদার ডিউটি! ছেলকে দুধ খাওয়ানোর মুহূর্ত শেয়ার হার্দিকের, মুগ্ধ নেটদুনিয়া
ন্যাশনাল ডিউটি টু ফাদার ডিউটি! ডনের দেশে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে দেশের জার্সিতে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট থেকে ছুটি পেয়ে দেশে ফিরতে এবার দেশের দায়িত্ব ছেড়ে বাবার দায়িত্বে হার্দিক পান্ডিয়া!

ছেলেকে মিস করার কথা জানান হার্দিক
অজি সফরে, টি-২০ সিরিজে সেরা হয়ে ছেলেকে কতটা মিস করছেন জানিয়েছিলেন হার্দিক। সীমিত ওভারের দুরন্ত ব্যাটিংয়ের পর অজিভূমে টেস্টে সুযোগের প্রত্যাশা রাখেন কিনা, এই প্রশ্নে ক্রিকেট থেকে দিন কয়েকের ছুটি নিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন পান্ডিয়া।

ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত পান্ডিয়া
এবার ভারতে ফিরে ছেলের সঙ্গে খেলতে দেখা গেল হার্দিককে। ভারতীয় অলরাউন্ডারকে ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়াতে দেখা গিয়েছে। জাতীয় দলের তারকা অলরাউন্ডার নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। হার্দিকের স্ত্রী নাতাশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হার্দিক ও ছেলের খুনসুটির মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন।

দেশের হয়ে দায়িত্ব পালনের পর এবার বাবার দায়িত্বে হার্দিক
সোশ্যাল মিডিয়ায় এই ছবি-ভিডিও দেখে নেটিজেনরা বেশ মুগ্ধ। আইপিএলের পরপর জৈব সুরক্ষার মধ্য়ে থেকে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন হার্দিক। ফলে সব মিলিয়ে প্রায় চার মাসেরও বেশি সময় পর দেশে ফিরে ছেলের সঙ্গে দেখা, সেখানেই সন্তানকে কোলে নিয়ে সন্তানের সঙ্গে হার্দিকের মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও ফ্যানেদের মনে ধরেছে। ছেলেকে দুধ খাওয়ানোর ছবি পোস্ট করে হার্দিক নিজেই লিখেছেন, 'এবার ন্যাশনাল ডিউটি থেকে বাবার ডিউটি পালনের সময়।'

একনজরে হার্দিকের রান
অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজে, হার্দিকের ব্যাটে ২২ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করেই ভারত দ্বিতীয় ম্যাচ ও সিরিজ জিতেছিল। এছাড়া ওডিআইয়ের তিন ম্যাচের মধ্য়ে দুটিতে হার্দিক ৯০ ও অপরাজিত ৯২ রান হাঁকান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications