IPL 2022: মাহিকে দেখে আপ্লুত হার্দিক, লুকতে পারলেন না আবেগ, দেখে নিন দু'জনের সেই ছবি
IPL 2022: মাহিকে দেখে আপ্লুত হার্দিক, লুকতে পারলেন না আবেগ, দেখে নিন দু'জনের সেই ছবি
রবিবার সন্ধ্যায় আইপিএল-এ মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের অবস্থা চলতি আইপিএল-এ একেবারেই ভাল নয়। প্রথম চারটি ম্যাচে হারের পর অবশেষে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে জিতেছে চেন্নাই।

অন্য দিকে, পুরোপুরি উল্টো চিত্র গুজরাত টাইটানসের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে গুজরাত। আইপিএল-এর এই নতুন দল রয়েছে লিগ টেবলের মগডালে। এখনও পর্যন্ত খারাপ মরসুম চলা চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে নিজেদের অবস্থান আরও পোক্ত করে নিতে চাইবে হার্দিকের দল। পঞ্চদশ আইপিএল শুরু আগেই সিএসকে-এর অধিনায়কত্ব ছেড়েন মহেন্দ্র সিং ধোনি।
ধোনির পরিবর্তে বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে এক ইঞ্চি জমি না ছাড়লেও প্রিয় মাহি ভাইকে দেখে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না হার্দিক পান্ডিয়া। টিম হোটেলে ধোনির সঙ্গে একটি ছবি তোলেন পান্ডিয়া পরবর্তীতে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশানে তিনি লিখেছিলেন, 'আমার প্রধান মানুষ'।
২০১৬ সালে এমএস ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দলে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। এক বছর ধোনির নেতৃত্বে খেলেছিলেন পান্ডিয়া। তার পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন মাহি তুলে দেন বিরাট কোহলির হাতে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে রবিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল-এ দুর্ধর্য ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়া। ৭৬.০০ ব্যাটিং গড়ে এখনও পর্যন্ত ২২৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

দীর্ঘ চোটের কারণে জাতীয় দলের বাইরে বহু দিন রয়েছেন হার্দিক পান্ডিয়া। আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। নির্বাচক প্রধান চেতন শর্মা জানিয়েছিলেন, সিনিয়র নির্বাচকরা পান্ডিয়ার চোটের কী অবস্থা সে সম্পর্কে ওয়াকিবহল নয় এবং যতক্ষন না পান্ডিয়া নিজেক কিছু জানাবেন ততক্ষন তাঁকে আনফিট হিসেবে জানবে সিলেক্টররা। পাশাপাশি হার্দিক পিঠের চোট কাটিয়ে পুরো চার ওভার বোলিং করতে পারেন কি না, সেই দিকেও নজর ছিল। তবে এখনও পর্যন্ত যে দিকে গতিপ্রবাহ তাতে অ্যাডভান্টেজে সব দিকে থেকেই পান্ডিয়া।












Click it and Unblock the Notifications