ফের বাবা হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া?‌ নাতাশার বেবিবাম্পের ছবি দেখে নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে

ফের বাবা হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া?‌

ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া তাঁর ভক্তদের সবসময়ই কিছু না কিছু সুখবর দেওয়ার জন্য বেশ পরিচিত। ২০২০ সালে তিনি সকলকে অবাক করে তাঁর লেডিলাভ সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদানের খবর ঘোষণা করেন। এরপর ২০২০ সালের লকডাউনের সময় নাতাশা ও পাণ্ডিয়া তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন এবং ওই বছরের ৩১ মে নাতাশা অন্তঃসত্ত্বা হওয়ারর খবরও প্রকাশ্যে আসে। ২০২০ সালের ৩০ জুলাই নাতাশা ও হার্দিক এক ফুটফুটে পুত্রসন্তনের অভিভাবক হন। যার নাম রাখা হয় অগস্ত্য পাণ্ডিয়। ২০২১ সালের বড়দিনে ফের হার্দিক বোমা ফাটালেন। বড়দিন পালনের সময় নাতাশার বেবিবাম্প দেখে নেটিজেনরা মনে করছেন যে হার্দিক ফের বাবা হতে চলেছেন।

নাতাশা ছবি ঘিরে গুঞ্জন

নাতাশা ছবি ঘিরে গুঞ্জন

হার্দিক ও নাতাশার ক্রিসমাসের ছবি শেয়ার ঘিরে উঠছে সেই প্রশ্ন। ইতিমধ্যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শনিবার বড়দিন উপলক্ষে হার্দিক পান্ডিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে দেখা গিয়েছে। খোশ মেজাজে পাওয়া যায় হার্দিক পান্ডিয়াকে। ছবিতে হার্দিক পান্ডিয়া ছাড়াও, তার ছেলে অগস্ত্য, তার স্ত্রী নাতাশা স্তানোকোভিচকেও দেখা গিয়েছে। নাতাশার পরনে এদিন ছিল গাঢ় গোলাপি রঙের বডিকন পোশাক, আর সেই পোশাকের ভেতর থেকে বেবিবাম্প স্পষ্ট। তার ওপর নাতাশার ক্যাপশন আগুনে ঘিয়ের কাজ করেছে। নাতাশা তাঁর ক্যাপশনে লিখেছেন, '‌শুভ বড়দিন এবং স্বাগত জানাতে চলেছি আমাদের খুদে সদস্যকে।'‌

 ট্রোলের মুখে ক্রিকেটার দম্পতি

ট্রোলের মুখে ক্রিকেটার দম্পতি

প্রসঙ্গত, নাতাশা ও হার্দিকের প্রথম অভিভাবক হওয়া নিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন এই তারকা দম্পতি। নেটিজেনরা নাতাশাকে ট্রোল করতে শুরু করেন এটা বলে যে তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন। এবারও তার ব্যাতিক্রম হল না। ছবিতে নাতাশাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হওয়ায় নেটিজেনরা হার্দিককে ট্রোল করে জানান যে তিনি যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখেন।

নেট দুনিয়ায় ভাইরাল নাতাশা–হার্দিকে ছবি

নেট দুনিয়ায় ভাইরাল নাতাশা–হার্দিকে ছবি

নাতাশার ও হার্দিকের শেয়ার করে ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। নাতাশার ছবি দেখে অনেকেরই প্রশ্ন জাগে হার্দিক পান্ডিয়া সত্যিই কী দ্বিতীয়বারের জন্য় বাবা হতে চলেছেন। কৌতুহলবশত এক নেটিজেন নতাসা স্তানোকোভিচকে সোশ্য়াল মিডিয়ায় প্রশ্ন করে ফেলেন '‌ভাবিজি, অগস্ত্যের ছোট ভাই বোন আসছে?'‌ যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ।

মুম্বইয়ে রয়েছে হার্দিক পাণ্ডিয়া

মুম্বইয়ে রয়েছে হার্দিক পাণ্ডিয়া

বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে দলের বাইরে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। হার্দিক পান্ডিয়ার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে এই বছর তার দল থেকে ছেড়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে আহমেদাবাদের দলে যোগ দিতে পারেন হার্দিক। এখন দেখার বিষয় কোন ফ্র্যাঞ্চাইজি এই ড্যাশিং অলরাউন্ডারকে তাদের দলে অন্তর্ভুক্ত করে।

ছূবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+