Syed Mushtaq Ali Trophy: ব্যাটে-বলে দুরন্ত হার্দিক, হাফ সেঞ্চুরি সঞ্জুরও! জিতল বরোদা ও কেরল

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলির শুরুটা ভালোই করলেন ভারতীয় দলের ২ তারকা। হার্দিক পাণ্ডিয়া ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন।

দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে জোড়া শতরান হাঁকানো, তিনটি টি২০ আন্তর্জাতিক শতরানের মালিক সঞ্জুও উপহার দিলেন ঝোড়া হাফ সেঞ্চুরি।

Syed Mushtaq Ali Trophy -

হায়দরাবাদে গ্রুপ ই-র ম্যাচে কেরল টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিল সার্ভিসেসকে। অধিনায়ক মোহিত আহলাওয়াতের ৪১ ও বিনীত ধনখড়ের ৩৫ রানে ভর করে সার্ভিসেস ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। অখিল স্কারিয়া ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট।

জবাবে খেলতে নেমে কেরল ১১ বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৭.৩ ওভারে তারা তোলে সাত উইকেটে ১৫৩। অধিনায়ক সঞ্জু স্যামসন ওপেন করতে নেমেছিলেন। তিনি ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৭৫ রান করলেন।

রোহন কুন্নুম্মাল ২৭ রান করেন। সলমন নিজার ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। চারে নেমে মহম্মদ আজহারউদ্দিন ১৫ বলে ১১ রানের বেশি করতে পারেননি। তিন ওভারে সাত রান খরচ করে চার উইকেট নেন পুলকিত নারাং।

অন্যদিকে, গ্রুপ বি-র ম্যাচে ইন্দোরে গুজরাতকে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল বরোদা। বরোদা টস জিতে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাতকে ব্যাট করতে পাঠায়। ২০ ওভারে গুজরাত তোলে ৫ উইকেটে ১৮৪ রান।

ওপেনার আর্য দেশাই ৫২ বলে ৭৮ রান করেন। পাঁচে নেমে অক্ষর তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। অতীত শেঠ ২ উইকেট নেন। বোলিং ওপেন করে হার্দিক ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন।

হার্দিকের দাদা তথা বরোদার অধিনায়ক ক্রুণাল ১টি উইকেট নেন ২ ওভারে ১৭ রান দিয়ে। ক্রুণাল আইপিএল নিলামে দলের প্রত্যাশায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টস তাঁকে ছেড়ে দেওয়ায়। মহেশ পিথিয়ার ঝুলিতে ১ উইকেট।

জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তুলে ম্য়াচ জিতে নেয়। হার্দিক পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন। তিনি ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। শিবালিক শর্মা করেন ৪৩ বলে ৬৪। রবি বিষ্ণোই নেন ২ উইকেট, ৪ ওভারে ২৩ রান দিয়ে। অক্ষর চার ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি। চিন্তন গজা, অর্জন নাগওয়াসওয়ালা ও তেজস প্যাটেল ১টি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+