সার্থক সন্তানের দৃষ্টান্ত খাড়া করলেন হার্দিক, বাবাকে দিলেন এক আশ্চর্য উপহার

ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। এবার নিজের কাজ দিয়ে আপামোড় বাবা-মা -র মন জয় করে নিলেন তিনি।

সফল ক্রিকেটারের তকমা গায়ে পেতে অনেকেরই ভাল লাগে, কিন্তু ভাল ছেলে হতে বোধহয় আরও ভাল লাগে। দুই পান্ডিয়া ভাই মিলে যা করলেন তা আধুনিক প্রজন্মের কাছে রীতিমতো শিক্ষণীয়।

অনেকটা লড়াই করে হার্দিক ও কুর্নালকে বড় করেছিলেন তাঁদের বাবা হিমাংশু পান্ডিয়া। দুই ছেলেকেই ক্রিকেট শিখিয়েছিলেন। হার্দিকের ভাই কুর্নাল পান্ডিয়াও ক্রিকেট খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। পাশাপাশি হার্দিক পান্ডিয়া এখন জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন, শুধু খেলছেনই না, সাফল্যের সঙ্গেই খেলছেন। টি-টোয়েন্টি- একদিনের ক্রিকেট হয়ে পা রেখেছেন টেস্ট ক্রিকেটে। প্রথম টেস্ট সিরিজেই শতরান করে বাবাকে উপহার দিয়েছেন।

বাইশের গজের বাইরে 'মানুষ' হার্দিক পান্ডিয়াকে চিনিয়ে দিল এই ভিডিও

শুধু এটাই নয় এবার নিজের বাবাকে গাড়ি কিনে উপহার দিলেন পান্ডিয়া। নিজে রয়েছেন শ্রীলঙ্কায়। তাই ভাই কুর্নাল একাই বাবাকে নিয়ে গিয়েছিলেন গাড়ির শোরুমে । ভিডিও কলে উপস্থিত ছিলেন হার্দিক। তবে তাঁদের বাবাকে প্রথমে বলা হয়নি কার জন্য কেনা হচ্ছে এই গাড়ি। কেনার পর শোরুম ম্যানেজার তাঁকে বলে গাড়িটি তাঁর জন্য তাঁর ছেলের উপহার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">So glad to see his face lit up like that❤this is the guy who should get all the happiness in life and deserves all the credit, my dad! <a href="https://t.co/G55mBHpraw">pic.twitter.com/G55mBHpraw</a></p>— hardik pandya (@hardikpandya7) <a href="https://twitter.com/hardikpandya7/status/897830868726628352">August 16, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বাইশের গজের বাইরে 'মানুষ' হার্দিক পান্ডিয়াকে চিনিয়ে দিল এই ভিডিও

এরপর হার্দিকের বাবার আবেগপ্রবণ হয়ে পড়েন। হার্দিক গোটা ভিডিওটি টুইটারে আপলোড করেছেন। অনেক সময় তরুণ প্রজন্মকে বিভিন্ন বিষয়ে দোষ দেওয়া হয়। কিন্তু এত সুন্দর একটা মুহূর্তকে টুইটারে দিয়ে হার্দিক শুধু আনন্দের মুহূর্তই শেয়ার করেননি। অন্যদিকে সমাজকে এই বার্তাও দিয়েছেন যে বাবা-মা আমাদের জন্য অনেক কষ্ট করেন তাদের জন্য সন্তানদের কিছু করাটাও কর্তব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+