হার্দিক পাণ্ডিয়ার প্রতিভায় মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ, কী বললেন বীরু

আইপিএলে ব্যাটে-বলে কামাল দেখানো হার্দিক পাণ্ডিয়াকে ভারতের বিশ্বকাপগামী দলের সেরা প্রতিভা বললেন দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ।

আইপিএলে ব্যাটে-বলে কামাল দেখানো হার্দিক পাণ্ডিয়াকে ভারতের বিশ্বকাপগামী দলের সেরা প্রতিভা বললেন দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ। নরফগড়ের রাজপুত্রের কথায়, ভারতের ইংল্যান্ডগামী দলে বরোদাবাসী হার্দিকের সমকক্ষের কেউ নেই।

হার্দিক পাণ্ডিয়ার প্রতিভায় মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ, কী বললেন বীরু

বীরেন্দ্র শেহবাগের দাবি, গত তিন বছরে ধারাবাহিক অল-রাউন্ড কৃতীত্ব এবং ইতিবাচক মানসিকতায় ভারতীয় দলের নিয়মিত ও অপরিহার্য সদস্য হয়ে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই বিশ্বকাপে হার্দিক ভারতীয় দলের হয়ে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন বলেও দাবি করেছেন বীরু। কোনো থ্রি ডাইমেনশনাল খেলোয়াড়ই প্রতিভায় হার্দিকের কাছাকাছি পৌঁছতে পারেন, মসকরার সুরে বিসিসিআইয়ের উদ্দেশে এমনও টিপ্পনি করেছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। পাশাপাশি ভারতকে পাণ্ডিয়ার মতো ক্রিকেটার দেওয়ার জন্য বরোদা ক্রিকেট সংস্থার প্রশংসাও করেছেন বীরেন্দ্র শেহবাগ।

'কফি উইথ করন' বিতর্ক দূরে সরিয়ে সদ্য শেষ হওয়া আইপিএলের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫ ম্যাচে ৪০২ রান করার পাশাপাশি ১৪টি উইকেটও নিয়েছেন হার্দিক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর করা ৯১ রানের ইনিংস এখনও চর্চার বিষয়। বিশ্বকাপেও হার্দিক পাণ্ডিয়ার এমন বিধ্বংসী পারফরম্য়ান্স দেখার ব্যাপারে আশাবাদী বীরেন্দ্র শেহবাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+