করোনায় গৃহবন্দি ক্রিকেটজগৎ! হার্দিক নয়, নতুন সঙ্গীর সঙ্গে খুনসুটিতে নাতাসা

করোনায় গৃহবন্দি ক্রিকেটজগৎ! হার্দিক নয়, নতুন সঙ্গীর সঙ্গে খুনসুটিতে নাতাসা

করোনায় সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি দেশবাসী। একে একে লক ডাউন হচ্ছে বিভিন্ন শহর। মহারাষ্ট্রে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। ফলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় আগেই সতর্কতা মেনে একের পর এক শহর লক ডাউন হতে শুরু করেছে। এই পরিস্থিতি গৃহবন্দি হার্দিক পান্ডিয়া। হার্দিকের বান্ধবী নাতাসা স্টানকোভিচও গৃহবন্দি অবস্থায় রয়েছেন। করোনা থাবায় মুম্বইয়ে ইতিমধ্যেই শ্যুটিংয়ে কাজ বন্ধ হয়েছে। এর মাঝেই নিজের ইনস্টাগ্রামে এক পোষ্যের সঙ্গে ছবি পোস্ট করেছেন নাতাসা।

গৃহবন্দি অবস্থায় পোষ্যের সঙ্গে খুনসুটি

গৃহবন্দি অবস্থায় পোষ্যের সঙ্গে খুনসুটি

ছবিতে চারপেয়ে সঙ্গে এক সোফাতে নাতাসাকে খুনসুটি করতে দেখা যায়।ছবিটি শেয়ার করে নাতাসা লিখেছেন শর্তহীন ভালোবাসা। পোষ্যের সঙ্গে নাতাসার এই ছবি মুহূর্তেই ভাইরাল।

নতুন বছরে বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সেরে জোর চমক দেন হার্দিক

নতুন বছরে বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সেরে জোর চমক দেন হার্দিক

উল্লেখ্য নতুন বছরের প্রথম দিন বলিউড ডিভা নাতাসার সঙ্গে এনগেজমেন্ট সেরে হার্দিক জোর চমক দেন। দুবাইয়ের সমুদ্রবক্ষে ব়োম্যান্টিক আবহে হার্দিক তাঁর বান্ধবীকে আংটি উপহার দিয়ে প্রোপেস করেন। বিরাট থেকে শুরু করে ভারতীয় দলের ক্রিকেটার সতীর্থদের কাছে হার্দিকের এই চমক সম্পর্কে কোনও আন্দাজ ছিল না। পরে সকলে পান্ডিয়াকে এনগেজমেন্টের জন্য শুভেচ্ছা জানান।

পোষ্যের সঙ্গে খেলায় মজে লোকেশ রাহুলও

পোষ্যের সঙ্গে খেলায় মজে লোকেশ রাহুলও

করোনা কারণে গৃহবন্দি অবস্থায় ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলকেও পোষ্যের সঙ্গে খেলায় মেতে থাকতে দেখা গিয়েছে। রাহুল সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

করোনায় বন্দি হয়ে ম্যাজিক দেখিয়েছেন শ্রেয়স

করোনায় বন্দি হয়ে ম্যাজিক দেখিয়েছেন শ্রেয়স

অন্যদিকে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার আবার করোনার কারণে গৃহবন্দি হয়ে বোনকে ভলেন্টিয়ার বানিয়ে তাসের ম্যাজিক দেখিয়েছেন। করোনার কারণে ভারতীয় ক্রিকেটারদের বন্দিদশা নিয়ে শেয়ার করা ভিডিওগুলির মধ্যে শ্রেয়সের ম্যাজিক দেখানোর মুহূর্তই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+