আইপিএল অভিযানের আগে গুজরাত টাইটান্সের লোগো প্রকাশেও বিরাট চমক! কীভাবে উন্মোচন? দেখুন ভিডিও
আইপিএল এবার হবে ১০ দলের। আগামী সপ্তাহেই আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশিত হবে। সম্প্রচারকারী সংস্থা অনুরোধ করেছে ২৬ মার্চ থেকে আইপিএল শুরুর জন্য। বিষয়টি বিসিসিআইয়ে বিবেচনাধীন। তার আগে আজ লোগো প্রকাশ হলো গুজরাত টাইটান্সের। ভারতের প্রথম প্রিমিয়ার স্পোর্টসের দল হিসেবে তা হলো মেটাভার্সে ভার্চুয়াল স্পেস তৈরি করে।

(ছবি- গুজরাত টাইটান্স টুইটার)
বিশ্বজুড়ে ফ্যান বেস তৈরির লক্ষ্যেই এই অভিনব পদ্ধতিতে হলো লোগো উন্মোচন। পিরামিড আকারের লোগোয় সোনালি রঙের পাশাপাশি রাখা হয়েছে নীল ও সাদা রং। আইপিএলে সমর্থকদের আকৃষ্ট করতে একগুচ্ছ পরিকল্পনাও তৈরি করেছে গুজরাত টাইটান্স। এদিন মেটাভার্সে লোগো উন্মোচনে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি শুভমান গিল ও আশিস নেহরাকে তুলে ধরা হয়েছে। নতুন দলে আলাদা কিছু করে দেখাতে প্রত্যয় ধরা পড়েছে হার্দিকের কথায়।
🏃🏃♀️Step into the Titans Dugout! ▶️ Watch our stars unveil the logo in the metaverse! ⭐ ▶️ https://t.co/dCcIzWpM4U#GujaratTitans pic.twitter.com/9N6Cl6a3y4
— Gujarat Titans (@gujarat_titans) February 20, 2022
মেটাভার্সে টাইটান্স ডাগআউট এবং লোগো প্রকাশের ধরন ফ্যানেদের আকৃষ্ট করবে বলে আশাপ্রকাশ করেছেন গুজরাত টাইটান্সের সিওও কর্নেল অরবিন্দর সিং। লোগো প্রকাশের অভিনবত্ব মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। তাঁরা আরও চমকের প্রত্যাশা করছেন। গুজারত টাইটান্স এবারের আইপিএলের জন্য বেশ শক্তিশালী দলই গঠন করেছে। বাংলার ঋদ্ধিমান সাহা খেলবেন হার্দিক পাণ্ডিয়ার দলে। মহম্মদ শামি, জেসন রয়, লকি ফার্গুসনদের নিয়েছে আইপিএল নিলাম থেকে। নিলামের আগে ১৫ কোটি টাকার বিনিময়ে হার্দিক ও রশিদ খান এবং ৮ কোটি টাকায় শুভমান গিলকে নিয়েছিল গুজরাত টাইটান্স।
Lockie unlocked! 🔑 Get ready to face the pace 🔥🏃 #GujaratTitans pic.twitter.com/RX7Qto9pmG
— Gujarat Titans (@gujarat_titans) February 18, 2022
আইপিএলের মেগা নিলাম থেকে গুজরাত টাইটান্স দলে নিয়েছে মহম্মদ শামি (৬ কোটি ২৫ লক্ষ), জেসন রয় (২ কোটি), লকি ফার্গুসন (১০ কোটি), অভিনব সদারঙ্গানি (২ কোটি ৬০ লক্ষ), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি), নূর আহমেদ (৩০ লক্ষ), আর সাই কিশোর (৩ কোটি), ডমিনিক ড্রেকস (১ কোটি ১০ লক্ষ), জয়ন্ত যাদব (১ কোটি ৭০ লক্ষ), বিজয় শঙ্কর (১ কোটি ৪০ লক্ষ), দর্শন নালকণ্ডে (২০ লক্ষ), যশ দয়াল (৩ কোটি ২০ লক্ষ), আলজারি জোসেফ (২ কোটি ৪০ লক্ষ), প্রদীপ সাঙ্গোয়ান (২০ লক্ষ), ডেভিড মিলার (৩ কোটি), ঋদ্ধিমান সাহা (১ কোটি ৯০ লক্ষ ), ম্যাথু ওয়েড (২ কোটি ৪০ লক্ষ), গুরকীরত সিং (৫০ লক্ষ), বরুণ অ্যারন (৫০ লক্ষ)-কে। বিশেষজ্ঞদের মতে, গুজরাত টাইটান্সের প্রথম একাদশ হতে পারে এরকম- জেসন রয়, শুভমান গিল, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন ও মহম্মদ শামি। তবে এই দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ফলে ওয়েডের জায়গায় তাঁকে খেলিয়ে অন্য কোনও বিদেশিকেও প্রথম একাদশে রাখতে পারে গুজরাত। প্রয়োজনে ঋদ্ধিকে দিয়ে ওপেন করানোও যেতে পারে।












Click it and Unblock the Notifications