Hardik Pandya: নতুন বছরের শুরুতেই মাঠে ফেরা হচ্ছে না পাণ্ডিয়ার! হার্দিকের প্রত্যাবর্তন নিয়ে রইল বিরাট আপডেট
হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ভারতীয় ক্রিকেট মহলে। হার্দিক পাণ্ডিয়ার চোট নিয়ে জল্পনার অন্ত নেই। প্রতিদিনই নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছে পাণ্ডিয়াকে ঘিরে। বুধবার পাওয়া গেল আরও একটি নতুন আপডেট।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে। আফগানরা তিনটি টি২০ ম্যাচ খেলবে এদেশের মাটিতে। সেই সিরিজেই ফিরতে পারেন হার্দিক। এমনটাই শোনা গিয়েছিল কিছুদিন আগেই। কিন্তু সংবাদ সংস্থা এএনআই বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে আশার আলো দেখা যাচ্ছে না। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে সম্ভবত মাঠে দেখা যাবে না পাণ্ডিয়াকে।

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান পাণ্ডিয়া।এরপর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। খেলতে না পারলেও পাণ্ডিয়া কিন্তু প্রচারে রয়েছেন ভালোমতোই। বিশেষ করে আইপিএলের নিলাম পর্বে তাঁকে দলে ফিরিয়ে রীতিমতো চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।এখানেই শেষ নয়, মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২৪ মরসুমের জন্য তাদের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে।
নিলামের ঠিক আগেই মুম্বই জানিয়ে দেয়, আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক। পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক কময় হয়নি। তবে বিতর্ককে দূরে সরিয়ে দ্রুত মাঠে ফিরুন পাণ্ডিয়া।
প্রসঙ্গত, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।চলতি বছর টি২০ বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক টি২০ সিরিজ ভারতের জন্য।












Click it and Unblock the Notifications