Hardik Pandya: অভাবনীয় অভ্যর্থনায় আপ্লুত হার্দিক, ভদোদরার রোড শো-র দৃশ্য চমকে দেবে

Hardik Pandya: ভদোদরায় আজ বিকেলে যে দৃশ্য দেখা গেল তাকে মুম্বইয়ের মেরিন ড্রাইভের মিনি সংস্করণ বললে ভুল হবে না। হার্দিক পাণ্ডিয়া নিজের শহরে ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়।

টি২০ বিশ্বকাপ জেতার পর এদিনই প্রথম নিজের শহরে ফিরলেন হার্দিক। তারপর যে অভিজ্ঞতার সাক্ষী হলেন তা তাঁর হৃদয়ে গেঁথে রইল। সোশ্যাল মিডিয়ায় তেমনই বার্তা দিলেন হার্দিক।

Hardik Pandya

মুম্বইয়ে যেমন ভারতীয় দলের জন্য রোড শো আয়োজন করা হয়েছিল, ঠিক তারই অনুকরণে হার্দিককে তাঁর নিজের শহরে স্বাগত জানানোর বন্দোবস্ত ছিল। হুডখোলা বাসের সামনে লেখা ছিল হার্দিক পাণ্ডিয়া- প্রাইড অব ভদোদরা। অর্থাৎ হার্দিকের জন্য ভদোদরাবাসী কতটা গর্বিত তার সাক্ষী থাকলেন সকলে।

হার্দিকের সঙ্গে ছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। হার্দিক সম্প্রতি কয়েকদিন মুম্বইয়ে কাটালেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে। সস্ত্রীক ক্রুণালও সেখানে ছিলেন। স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের সম্পর্ক তলানিতে, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নিয়েও চর্চা চলছে। তবে হার্দিককে দেখা গেল চেনা মেজাজেই।

টি২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারটি করেছিলেন হার্দিক। ভারতকে জেতানোর পর আবেগাপ্লুত হতে দেখা গিয়েছিল হার্দিককে। আইপিএলের আগে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছিল রোহিত শর্মাকে সরিয়ে। তাতে ওই দলের একাংশের বিরাগভাজন হন হার্দিক।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চূড়ান্ত ব্যর্থ হয়। হার্দিক ও রোহিতের পারস্পরিক সম্পর্ক নিয়েও জোর চর্চা হয়েছে। যদিও ভারতীয় দলের জার্সিতে মাঠে তার বিন্দুমাত্র প্রভাব দেখা যায়নি। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আইপিএলের সময় হার্দিককে বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল।

সেই স্টেডিয়ামেই ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সংবর্ধনার মঞ্চে রোহিত শর্মা হার্দিকের পারফরম্যান্সের প্রশংসা করতেই হার্দিকের নামে জয়ধ্বনি শোনা যায়। উঠে দাঁড়িয়ে দর্শকদের দিকে হাত নেড়েছিলেন আবেগাপ্লুত হার্দিক। শ্রীলঙ্কা সফরে তাঁকেই টি২০ অধিনায়ক করতে পারেন নির্বাচকরা।

তার আগে আজ ভদোদরায় রোড শো-এ হার্দিককে স্বাগত জানাতে হাজির ছিলেন কয়েক হাজার ভক্ত। হার্দিক-ভক্তদের স্বাগত জানাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। বাসের সামনে-পিছনে, দুই পাশে কাতারে দর্শক। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে উঠেও অনেকে হার্দিককে দেখার চেষ্টা চালান।

হার্দিক ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর যে বিশেষ জার্সি তৈরি হয়েছে সেটিই পরে ছিলেন। হাতে জাতীয় পতাকা নিয়ে ক্রিকেট-ভক্তদের দিকে হাত নাড়তে দেখা যায় হার্দিককে। ছুড়ে দেন ফ্লাইং কিস। বাসের উপর থেকে তোলা ভিডিও হার্দিক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+