Hardik Pandya: সকাল থেকে সন্ধ্যা কাটছে শুধু ট্রেনিং করেই, নিজেকে কীভাবে ফিট করে তুলছেন পাণ্ডিয়া? দেখুন ভিডিও

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকে এখনও ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। আইপিএলেই কামব্যাক করার জন্য মরিয়া হার্দিক। অন্তত নিজের ফিটনেসের ভিডিওতে সেই রকমই বার্তা তুলে ধরতে চেয়েছেন ভারতীয় দলের তারকা অলক রাউন্ডার। নতুন বছরের শুরু থেকেই নিজের ফিটনেস ট্রে‌নিংয়ের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন পাণ্ডিয়া।

প্রতি সপ্তাহেই নিজের ফিটনেসের বিষয়ে আপডেট দিচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। বুধবার সোশ্যাল সাইটে যে ভিডিও পোস্ট করেছেন পাণ্ডিয়া, তা ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। সর্বোপরি খুশি করবে মুম্বই টিম ম্যানেজমেন্টকেও। কারণ ভিডিও-তে দেখা গিয়েছে রীতিমতো মাঠে নেমে ট্রেনিং করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

Hardik Pandya

সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে নিজের ফিটনেস ট্রেনিংয়ের যে ভিডিও আপলোড করেছেন পাণ্ডিয়া তাতে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তাঁর ট্রেনিং। তাঁর দিন শুরু হচ্ছে যোগা দিয়ে। এরপর জিমে গা ঘামাচ্ছেন। তারপর মাঠে চলছে ফিজিক্যাল ট্রেনিং। দিনের শেষে আবার জিমে পাওয়ার ট্রেনিংয়ে ব্যস্ত থাকছেন পাণ্ডিয়া। একটি ভিডিওর মাধ্যমে তাঁর দিনলিপি তুলে ধরেছেন হার্দিক। সঙ্গে লিখেছেন এএম টু পিএম।

হার্দিক গোড়ালিতে চোট পেয়ে কয়েক মাস ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সুসংবাদ হল, অলরাউন্ডার একটি কঠোর ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং অবশ্যই ভারতীয় দলে ফিরে আসার পথ প্রশস্ত করছেন।

সম্প্রতি, পাণ্ডিয়াকে আইপিএলে টিম মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, তাই ৩০ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার অনুশীলনে আরও বেশি সক্রিয় থাকছেন, আইপিএলের আগে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে মরিয়া পাণ্ডিয়া।

এদিকে, ভারতীয় দল বর্তমানে আফগানিস্তানের টি২০ সিরিজে হার্দিকের একটি উপযুক্ত বিকল্প খুঁজে পেয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর নাম শিবম দুবে, মুম্বইয়ের অলরাউন্ডার ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ভালো পারফরম্যান্স করছেন। প্রকৃতপক্ষে, দুবে যে ধরনের পারফরম্যান্স করছেন তাতে পাণ্ডিয়াকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারেন তিনি।


এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, ''নির্বাচক কমিটি ও ম্যানেজমেন্ট চাইছে শিবম আরও বল করুক। যত বল করবে তত ওর বোলিং ভাল হবে। তাহলে দলে ওর জায়গা আরও পাকা হবে। ব্যাটের পাশাপাশি শিবম যদি কয়েক ওভার বল করে দেয় তাহলে দলের হাতে বোলিং বিকল্প বাড়ে। তাহলে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে নিজের জায়গা ও পাকা করবে। হার্দিক খুব চোটপ্রবণ। হার্দিকের খুব ভাল বিকল্প হতে পারে শিবম।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+