বাবা হলেন হার্দিক পান্ডিয়া, সন্তানের হাতে হাত রেখে আবেগঘন পোস্ট

বাবা হলেন হার্দিক পান্ডিয়া, সন্তানের হাতে হাত রেখে আবেগঘন পোস্ট

করোনাকালে দেশ জুড়ে আতঙ্কের মাঝে ভালো খবর শোনালেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। আজ প্রথমবারের জন্য বাবা হলেন হার্দিক। হার্দিকের দীর্ঘদিনের বান্ধবী নাতাসা স্টানকোভিচ আজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে হাত রেখে ছবি পোস্ট করে জীবনের সেরা মুহুর্ত শেয়ার করলেন ভারতীয় অলরাউন্ডার।

করোনা লকডাউনে বিয়ে সেরে নেন হার্দিক

করোনা লকডাউনে বিয়ে সেরে নেন হার্দিক

এর আগে করোনা আবহের মাঝে ৩১ মে হার্দিক-নাতাসা জুটি সন্তান আসার সুখবর দিয়েছিলেন। সবাইকে অবাক করেই করোনার মাঝে ঘরোয়া রীতি মেনে বিয়ে সেরে ফেলেছিলেন এই কাপল। বিয়ে নিয়ে অবশ্য কোনও প্রচার করেননি হার্দিক-নাতাসা। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও বিয়ের খবর গোপন রেখেছিলেন। ভারতীয় ক্রিকেটদুনিয়ায় হার্দিকের সতীর্থরাও বিয়ের খবর জানত না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই হার্দিক বিয়ে ও নাতাসার অন্তঃসত্ত্বা সুখবর শুনিয়েছিলেন। এরপর থেকে ফ্যানেরা হার্দিকের মুখে বাবা হওয়ার সুখবর শোনার অপেক্ষায় ছিল। আজ প্রত্যাশিত সেই সুখবর শোনালেন পান্ডিয়া।

২০২০ সালের বছর শুরুতে প্রোপোস

২০২০ সালের বছর শুরুতে প্রোপোস

একেবারে যেন সিনেমার গল্প! ২০২০ সালের বর্ষবরণের প্রথম দিন দুবাইয়ে সমুদ্রের মাঝে বিশালবহুল ইয়র্ট ভাড়া করে নাতাসাকে প্রেম নিবেদন করেছিলেন হার্দিক। সেখানেও বন্ধু বা ভারতীয় ক্রিকেটাদের কিছুই জানানি হার্দিক

নাতাসার সঙ্গে লকডাউনে হার্দিকের প্রেম

নাতাসার সঙ্গে লকডাউনে হার্দিকের প্রেম

করোনা লকডাউনে অন্তঃস্বত্ত্বা নাতাসার দারুণ খেয়াল রাখেন হার্দিক। বউয়ের জন্যে রান্নাঘরে খুন্তি হাতে ছবি পোস্ট করেছিলেন। সেই সঙ্গে গত সপ্তাহে নাতাসার বেবিবাম্পে হাত রেখে রোম্যান্টিক ছবি পোস্ট করেন হার্দিক।

হার্দিকের পোস্ট

হার্দিকের পোস্ট

এদিন ছেলের হাতে হাত রেখে পরিবারে পুত্র সন্তান আসার খবর শেয়ার করে ভারতীয় অলরাউন্ডার ফ্যানেদের থেকে আর্শীবাদ চেয়ে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+