Hardik Pandya: পাণ্ডিয়াকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে, চলতি বছরে মাঠে নামতে পারবেন? রইল বড় আপডেট
বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে দুঃসংবাদ ভারতীয় দলের জন্য। হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এমনকি চলতি বছরে আর মাঠে নামতে পারবেন কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। চোট পাওয়া পাণ্ডিয়া কবে ফিট হয়ে মাঠে ফিরবেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।
এরইমধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পান্ডিয়াকে দেখা যাবে না। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের সিরিজেও পান্ডিয়াকে দেখা যাবে না। অর্থ্যাত চলতি বছরে ভারতীয় তারকা অলরাউন্ডারের মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরই শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টি২০ সিরিজ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, হার্দিকের অস্ত্রোপচারের প্রয়োজন হলে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মেডিক্যাল টিম। দুই সপ্তাহ আগে পান্ডিয়াকে নেটে বল করার পরামর্শ দিয়েছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা। সাপোর্ট স্টাফরা চাননি, তিনি গোড়ালিতে বেশি চাপ দিন। জানা গিয়েছে, প্রথম তিন বলে পান্ডিয়াকে কোনও সমস্যায় পড়তে হয়নি। পরের ডেলিভারির জন্য নিজের বোলিংয়ের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
এখনও চোটের জায়গায় ব্যাথা অনুভব করছেন হার্দিক, এটাই দলের মেডিকেল স্টাফদের চিন্তা বাড়িয়েছে। দলের তারকা অল্ রাউন্ডারকে নিয়ে বাড়তি কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। কারণ আগামী বছর টি২০ বিশ্বকাপ আছে।
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করে বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গেলেন ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।তৃতীয় বলের চারটা একেবারে সোজা মারেন বাংলাদেশের তারকা। নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।
কিন্তু পরে জানা যায় পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। ফলে প্রথমদিকে তাঁর চোট যতটা হালকা মনে করা হয়েছিল, দিন যত যত এগিয়েছে তাঁর চোটের গভীরতা ততই বাড়ছে।এরফলে একে একে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এমনকি শ্রীলঙ্কা ম্যাচেও খেলা সম্ভব হয়নি।
গত ৪ নভেম্বর পাণ্ডিয়া নিজেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করেন। ক্রিকেট কেরিয়ারে চোট বরাবরই ভুগিয়েছে পাণ্ডিয়াকে। এবার বিশ্বকাপের মাঝপথ থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications