IPL 2024: আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন শুরু পাণ্ডিয়ার, দেখুন ভিডিও
চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন টিম ইন্ডিয়ার তারকা অল রাউন্ডার তা নিয়ে চর্চার অন্ত নেই। এরইমধ্যে নতুন বছরের শুরুতেই ফিনটেস নিয়ে বিরাট আপডেট দিচ্ছেন পাণ্ডিয়া। এগিয়ে আসছে আইপিএলও। দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা না হলেও ২২ মার্চ থেকে শুরু হতে পারে ২০২৪ সালের আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের শুরু থেকেই কী দেখতে পাওয়া যাবে পাণ্ডিয়াকে?
সম্প্রতি সোশ্যাল সাইটে যে ভিডিও পোস্ট করেছেন পাণ্ডিয়া, তা ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। সর্বোপরি খুশি করবে মুম্বই টিম ম্যানেজমেন্টকেও। কারণ ভিডিও-তে দেখা গিয়েছে রীতিমতো মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। ২২ গজে পুরো দমে বোলিংও করছেন পাণ্ডিয়া।

ভারতের তারকা অলরাউন্ডার আপাতদৃষ্টিতে বরোদার হোম-গ্রাউন্ডে অনুশীলন করছিলেন। তিনি ইনস্টাগ্রাম ভিডিওতে আরও ঘোষণা করেছেন যে এই জায়গাটি তার "মন্দির", এমন একটি জায়গা যেখানে তিনি তার দক্ষতাকে সম্মানিত করেছেন, তার স্বপ্ন লালন করেছেন। সেখান থেকেই কামব্যাকের সাধনায় মগ্ন পাণ্ডিয়া।
এতদিন পাণ্ডিয়া মূলত ফিটনেস ট্রেনিং বা জিম সেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন।
এবার কিন্তু দেখা যাচ্ছেন একেবারে মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। ভিডিও নেটে অনুশীলন করার মুহূর্ত গুলি তুলে ধরেছেন। আইপিএলেই কামব্যাক করার জন্য তৈরি হচ্ছেন হার্দিক। অন্তত নিজের ভিডিওতে সেই রকমই বার্তা তুলে ধরতে চেয়েছেন ভারতীয় দলের তারকা অলজ রাউন্ডার।
তবে নতুন বছরের শুরুতেই ভক্তদের মন ভালো করা একটি উপহার দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডারের। নিজের জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পাণ্ডিয়া। সেখানে বিভিন্ন শারীরিক কসরত করতে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ককে।
রেকর্ড অঙ্কের বিনিয়মে মুম্বই ইন্ডিয়ান্স ঘরে ফিরিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। এমনতিতেই হার্দিকের ১৫ কোটি টাকা দর পুরোটাই দিতে হয়েছে মুম্বইকে। তারউপর রয়েছে ট্রান্সফার ফি।
রোহিতের পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। দু'টি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। রোহিত শর্মার পর টি-২০ তে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে। তবে পাণ্ডিয়ার চোট প্রবণতাই চিন্তার কারণ টিম ম্যানেজেন্টের কাছে।












Click it and Unblock the Notifications