ICC T20I Rankings: এক নম্বর জায়গা ফিরে পেলেন পাণ্ডিয়া, বিরাট উন্নতি করে চমকে দিলেন তিলক
কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। আইসিসির ক্রম তালিকায় বিরাট উন্নতি করলেন দুই ভারতীয় ক্রিকেটার। বুধবার আইসিসির পক্ষ থেকে টি২০ ক্রিকেটের যে নতুন ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লক্ষ্যনীয় উন্নতি করেছেন হার্দিক পাণ্ডিয়া এবং তিলক ভর্মা।
টি২০ ক্রিকেটে ফের এক নম্বর অল রাউন্ডারের জায়গা ফিরে পেলেন পাণ্ডিয়া। টি২০ বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র্যতম খেলায় অল রাউন্ডারদের তালিকায় ১ নম্বর জায়গা পেলেন পাণ্ডিয়া। বুধবার প্রকাশিত ক্রম তালিকা অনুসারে, ২৪৪ পয়েন্ট নিয়ে অল রাউন্ডারদের তালিকায় ১ নম্বর জায়গা ফিরে পেয়েছেন পাণ্ডিয়া।

চলতি বছরে ভারত মোট ২৬টি টি২০ ম্যাচ খেলেছে এরমধ্যে জয় পেয়েছে ২৪টি ম্যাচেই। এরমধ্যে জিতেছে টি২০ বিশ্বকাপও। ফলে বছরভর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে একাধিপত্য বজায় রেখেছ টিম ইন্ডিয়া। বছরের শুরুতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ জেতে। এরপর টি২০ বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় রোহিত ব্রিগেড, সেই দলের সহ অধিনায়ক ছিলেন পাণ্ডিয়া।
IPL 2025: দুয়ারে মেগা নিলাম, আরসিবি দলের ট্রায়ালে কেকেআর, পাঞ্জাবের তারকা ক্রিকেটাররাও
এরপর শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় হাসিল করে। এরপর শ্রীলঙ্কায় গিয়ে ৩-০ ফলে জেতে ভারত। ঘরের মাঠে বাংলাদেশে হোয়াইটওয়াশ করে সূর্যকুমারের যাদবের দল। বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেও জয়ের ধারা ধরে রাখে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল টি২০ বিশ্বকাপের পর থেকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলে। নতুন অধিনায়কের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করছেন তরুণ ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications