Hardik Pandya: হার্দিকের পাখির চোখ আইপিএল, পাণ্ডিয়ার ফিটনেস আপডেট খুশি করবে মুম্বই ইন্ডিয়ান্সকে, দেখুন ভিডিও
আইপিএলেই কামব্যাক করার জন্য তৈরি হচ্ছেন হার্দিক। অন্তত নিজের ফিটনেসের ভিডিওতে সেই রকমই বার্তা তুলে ধরতে চেয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। নতুন বছরের শুরুতেই নিজের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন পাণ্ডিয়া। এক সপ্তাহের ব্যবধানে নিজের ফিটনেসের বিষয়ে আপডেট দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
রবিবারই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। দীর্ঘদিন পরে ভারতের টি-২০ দলে কামব্যাক করেছেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু ফিট না হওয়ায় এই সিরিজেও দলের বাইরেই থাকতে হয়েছে হার্দিককে। ভক্তরা অধীৱ আগ্রহে তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন।

রোহিতের পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। দু'টি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। রোহিত শর্মার পর টি-২০ তে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা আর টি-২০ সিরিজ খেলেননি, তাঁর বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি এবার অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের আগে ফের চোট পেয়েছেন। এখন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আইপিএলে তিনি ফিরবেন বলে খবর।
হার্দিকের চোটের মধ্য়েই তিনি বয়কট মলদ্বীপ ট্রেন্ডে গা ভাসিয়ে লাক্ষাদ্বীপে সমর্থকদের ঘুরতে যেতে আবেদন করেছেন। তিনি নিজে অবশ্য লাক্ষাদ্বীপে যাননি, তবে ভবিষ্যতে যাবেন বলে জানিয়েছেন।বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান হার্দিক পাণ্ডিয়া।এরপর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।












Click it and Unblock the Notifications