Shikhar Dhawan: ক্রিকেট থেকে অবসর ধাওয়ানের, গব্বরের জন্য বিদায়ী বার্তা লিখলেন গম্ভীর-পাণ্ডিয়ারা
শনিবার সকালেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটের ব্যাট হাতে দাপটের সঙ্গে খেলেছেন গব্বর। ৩৮ বছর বয়সে অবসর ঘোষণা করলেন তারকা ভারতীয় ক্রিকেটার। গৌতম গম্ভীর থেকে হার্দিক পাণ্ডিয়া, গব্বরের অবসরে এক সময়ের তাঁর সতীর্থরা জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান কোচ গৌতম গম্ভীর ধাওয়ানের অবসর প্রসঙ্গে লিখেছেন, "দুরন্ত কেরিয়ারের জন্য অভিনন্দন শিখর ধাওয়ান! আমি জানি ভবিষ্যতেও তুমি এরকম ভাবেই আনন্দ বিতরণ করবে।" বর্তমান ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ধাওয়ানের অবসরের পর লিখেছেন, দুরন্ত একটা কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন শিখি পা(শিখর ধাওয়ান)।

Congratulations Shiki on a fantastic career! I know you will spread the same joy through everything you take up in the future! @SDhawan25 pic.twitter.com/yE3mQjKXj5
— Gautam Gambhir (@GautamGambhir) August 24, 2024
ভিভিএস লক্ষণ লিখেছেন, "দারুণ কেরিয়ারের জন্য শুভেচ্ছা ধাওয়ানকে। শুধু ভালো ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও শিখর দারুণ। সেটাও আমার অত্যন্ত পছন্দের। সব সময় বন্ধুর মতো মিশবে। সব ঘটনার ভালো দিকটা খুঁজবে। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।" সুরেশ রায়না লিখেছেন, অগণিত মাইলফলক ভরা একটি অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন শিখর ধাওয়ানকে! আপনার সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়া একটি পরম আনন্দ ছিল, ভাই. আপনার ভবিষ্যতের জন্য আপনাকে শুভকামনা জানাই।
Impactful with the bat 💪
— BCCI (@BCCI) August 24, 2024
Memorable opening knocks 💯
And a pure smile on his face throughout 🤗
𝙏𝙝𝙖𝙣𝙠 𝙔𝙤𝙪 𝙎𝙝𝙞𝙠𝙝𝙖𝙧 𝘿𝙝𝙖𝙬𝙖𝙣 🫡@SDhawan25 | #TeamIndia pic.twitter.com/U3ycf7GGvZ
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় একইসঙ্গে আইপিএলেও তাঁকে আর দেখা যাবে না। শেষ মরশুমে চোট আঘাতের সমস্যায় অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি। আইপিএলে ধাওয়ানের দল পাঞ্জাব কিংস লিখেছে, "মানুষ চিরকাল তোমায় মনে রাখবে, গব্বর।"
আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন শিখর। ১৬৭টি ওয়ান ডে ম্যাচে ৪৪.১১-র গড় ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৬৭৯৩ রান করেছেন। ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিখর ধবন। হাঁকিয়েছেন ২৪টি শতরান। ঘরোয়া ক্রিকেটেও তিনি ২০০৭-০৮ সালে দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি। অবশেষে কেরিয়ারে ইতি টেনে দিলেন শিখর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications