পরিণীতিকে চেনেন না, পার্টিও করেন না, চিনুন নতুন পান্ডিয়াকে
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় হার্দিক পান্ডিয়া। তাঁর ওপর সবসময়েই নজর রয়েছে মিডিয়ার। তবে পরিণীতি নিয়ে কী কথা বললেন হার্দিক।
টুইটারে দুটি কথোপকথন তা থেকেই আগুন জ্বলে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবার একটা ক্রিকেট -বলিউড যোগ নিয়ে সরগরম হয়েছিল সংবাদমাধ্যম। হার্দিক পান্ডিয়া-র সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল পরিণীতি চোপড়ার। কিন্তু হঠাৎই গুড বয় ইমেজে ফিরতে চাইছেন ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়।

দিন কয়েক আগে টুইটার উত্তাল হয়েছিল। সূত্রপাতটা করেছিলেন পরিণীতি চোপড়া। একটা ছবি পোস্ট করে লিখেছিলেন একজন দারুণ পার্টনারের সঙ্গে পারফেক্ট ট্রিপ, বাতাসে প্রেম।

এই পোস্টের নিচেই পরিণীতি পোস্ট করেন হার্দিক। লেখেন আমি আন্দাজ করতে পারি কে, মনে হয় আরও একটা বলিউড ও ক্রিকেট যোগ। এর উত্তরে পরিণীতি ফের দু ছত্র লেখেন। ব্যাস আর পায় কে , টুইটারি সরব হয়ে ওঠে আরও একটা নতুন প্রেমের গন্ধে।

কিন্তু এই সমস্ত জল্পনাতেই বালি নয় একেবারে সিমেন্ট ঢেলে দিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়ের দাবি ,তিনি নাকি চেনেনই না পরিণীতিকে। এমনকি এও বলেছেন ওটাই নাকি দু 'জনের মধ্যে প্রথম কথোপকথন।
কী করে একটা সামাণ্য টুইটার থেকে এসব কথা ছড়াল তা নিয়ে রীতিমতো তেলেবেগুন হার্দিক। তাঁর সাফ কথা মানুষ কী করে এরকম ভিত্তিহীণ বিষয় নিয়ে জল্পনা করতে পারে। নিজের সম্পর্কেও নতুন সার্টিফিকেট ইস্যু করেছেন হার্দিক। তাঁর দাবি তিনি নাকি আদৌ বহির্মুখী ছেলেই নন। তাঁর ফোকাসে শুধুমাত্র ক্রিকেট। তাঁকে দেখে মনে হয় তিনি পার্টি করতে পছন্দ করেন। সেটাও নাকি আদৌ সত্যি নয়। পান্ডিয়া -র দাবি তিনি ফাঁকা সময়ে হোটেলের ঘর থেকে বেরোতেও পছন্দ করেন না।
ভালই হল, একটা জল্পনা থেকে হার্দিক পান্ডিয়াকে নতুন করে চেনা গেল। তিনি যে পার্টি পছন্দ করেন না , হিরোইনদের চেনেন না, খালি ক্রিকেটটাই বোঝেন তা আর মন্দ কথা কী।












Click it and Unblock the Notifications