হার্দিক জন্মদিনে বিরাট-রাহুলদের সঙ্গে ঘুরতে গিয়েও মিস করছেন কাকে? ভারতীয় দলের বিশেষ প্ল্যানটা জানেন?
হার্দিক পাণ্ডিয়ার আজ জন্মদিন। ২৯ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। চোট সারিয়ে চলতি বছর দারুণভাবে কামব্যাক করেছেন। আইপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আবির্ভাবেই চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে। ব্যাটে-বলে যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে টি ২০ বিশ্বকাপে তিনি রোহিতের ভারতের অন্যতম তুরুপের তাস।
মিস করছেন পুত্রকে
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার যায়নি। ফলে জন্মদিনে হার্দিক মিস করছেন তাঁর পরিবারকে। সবচেয়ে বেশি মিস করছেন পুত্র অগস্ত্যকে। হার্দিকের ইনস্টাগ্রাম স্টোরিতে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি পোস্ট করেছেন। তাতে বাবা প্রয়াত হিমাংশু পাণ্ডিয়া ছাড়াও ক্রুণাল, স্ত্রী নাতাশার সঙ্গে ছবি রয়েছে। রয়েছে অগস্ত্যর সঙ্গে ছবিও। ইনস্টাগ্রামে হার্দিক আরেকটি ভিডিও পোস্ট করেছেন। যাতে অগস্ত্যর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়েছে। হার্দিক লিখেছেন, জন্মদিনে পুত্রকেই আরও বেশি করে মিস করছেন। অগস্ত্যকেই তাঁর জীবনের সেরা উপহার বলেও অভিহিত করেছেন হার্দিক।
রোহিতের ভরসা
পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে বল না করলেও ২০ বলে ২৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন হার্দিক। সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর জুটির অবদানেই ভারত ১৩ রানে এই ম্যাচটি জিততে সক্ষম হয়। পারথে পৌঁছানোর পরদিনই অনুশীলনে নেমে পড়েছিল ভারত। টানা তিন দিন অনুশীলন করার পর গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। আজ ভারতীয় দল রয়েছে ছুটির মেজাজে। কাল ফের অনুশীলনে নামবে। ১৩ অক্টোবর রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।

বার্থ ডে সেলিব্রেশন
জানা গিয়েছে, ভারতীয় দলের ক্রিকেটাররা আজ ছুটির দিনটা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে কাটিয়েছেন। শুরুটা হয়েছিল অবশ্য হার্দিকের জন্মদিন সেলিব্রেট করার মধ্যে দিয়ে। যেহেতু কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের পরিবার পারথে নেই, ফলে সকলে মিলে হার্দিকের জন্মদিনে বিশেষ ডিনারে মিলিত হবেন। আজ ভারতীয় দলের সতীর্থদের উপস্থিতিতেই হার্দিক পাণ্ডিয়া জন্মদিনের কেক কাটেন। তারপর সতীর্থদের সঙ্গে বেড়াতেও বেরোন। বিরাট কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে বার্থ ডে বয়ের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন। একই ফ্রেমে দেখা গিয়েছে লোকেশ রাহুলকেও।
(ছবি- বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরি)
ছুটির মেজাজে ভারত
গতকালের প্রস্তুতি ম্যাচে বিরাট ও রাহুল খেলেননি। তবে ম্যাচ শেষ হতেই মাঠে নেমে তাঁরা বেশ খানিকক্ষণ অনুশীলন করেন। যাঁরা প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন তাঁরাও দেখতে থাকেন বিরাটদের প্র্যাকটিস। আজ ঘুরতে বেরিয়ে দীপক হুডা, হর্ষল প্যাটেল ও অক্ষর প্যাটেলের সঙ্গে দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন কিং কোহলি।
Many many happy returns of the day @hardikpandya7. 🎂😊 #TeamIndia pic.twitter.com/EpyTMsGEGK
— BCCI (@BCCI) October 11, 2022












Click it and Unblock the Notifications