ভারত পুনেতে শ্রীলঙ্কাকে হারালেই অনন্য নজির গড়বেন অধিনায়ক হার্দিক, শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেন কে?

পুনের এমসিএ স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। মুম্বইয়ে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে মেন ইন ব্লু। আজ জিতলেই সিরিজ মেন ইন ব্লু-র দখলে চলে আসবে। ভারতে আজ পর্যন্ত কোনও টি ২০ সিরিজ না জেতা এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও সিরিজ বাঁচিয়ে রাখতে মরিয়া থাকবে।

অনন্য নজিরের সামনে হার্দিক

অনন্য নজিরের সামনে হার্দিক

হার্দিক পাণ্ডিয়াকেই ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। তাঁর নেতৃত্বে ভারত নতুন বছরের শুরুটা করেছে জয় দিয়েই। পুনেতে বছরের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ নিউ লুকের টিম ইন্ডিয়া। আজ সিরিজ পকেটে পুরে ফেলতে পারলে নিয়মরক্ষার পরের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সুযোগও পাবে ভারত। হার্দিকের নেতৃত্বে ভারত এখনও কোনও টি ২০ সিরিজে হারেনি। দেশের মাটিতে প্রথমবার হার্দিক ভারতকে নেতৃত্ব দিতে নেমে সিরিজ জিতলেই গড়ে ফেলবেন অনন্য নজির।

চার দেশে টি ২০ সিরিজ জয়

চার দেশে টি ২০ সিরিজ জয়

হার্দিকের নেতৃত্বে ভারত প্রথম আয়ারল্যান্ডে টি ২০ সিরিজ খেলেছিল। আইরিশদের বিরুদ্ধেই ভারত অধিনায়ক হিসেবে প্রথম টি ২০ সিরিজ জেতে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজেও হার্দিকের অধিনায়কত্বেই ভারত সিরিজ জেতে। টি ২০ বিশ্বকাপের পর হার্দিকের নেতৃত্বে ভারত টি ২০ সিরিজ জেতে নিউজিল্যান্ডে। এবার দেশের মাটিতে সিরিজ জিতলে চারটি দেশে টি ২০ সিরিজ জেতার নজির গড়ে ফেলবেন গুজরাত টাইটান্সের অধিনায়ক।

ভাঙবে ধাওয়ানের রেকর্ড?

ভাঙবে ধাওয়ানের রেকর্ড?

আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভাঙতে চলেছে শিখর ধাওয়ানের রেকর্ড। এই মাঠে ২টি টি ২০ আন্তর্জাতিকে শিখর ধাওয়ান মোট ৬১ রান করেছেন। সেই নজির আজ টপকানোর বিষয়ে সবচেয়ে এগিয়ে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা। তিনি এই মাঠে একটিই ম্যাচ খেলেছেন। করেছিলেন ৫৭ রান। এমসিএ স্টেডিয়ামে কোনও টি ২০ ম্যাচে সর্বাধিক ব্যক্তিগত স্কোরের রেকর্ডটিও ডি সিলভার দখলে। তিনি আর ৫ রান করলে টপকাবেন শিখরকে। লোকেশ রাহুল এখানে ৫৪ ও বিরাট কোহলি ৪৭ রান করেছেন। তাঁরা চলতি সিরিজে খেলছেন না। ফলে দুরন্ত ছন্দে থাকা ঈশান কিষাণ ভেঙে দিতে পারেন শিখর ধাওয়ানের রেকর্ড। বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্যকুমার যাদবও যেমন ধাওয়ানকে টপকাতে পারেন, তেমনই অভিষেক ম্যাচে ব্যর্থ শুভমান গিলের সামনেও সুযোগ থাকবে।

ভারতের ট্র্যাক রেকর্ড

ভারতের ট্র্যাক রেকর্ড

পুনের এমসিএ স্টেডিয়ামে ভারত তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। ২০১২ সালে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ৫ উইকেটে। ২০১৬ সালে এখানে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছিল ভারতকে। যদিও ২০২০ সালে মধুর প্রতিশোধ নেয় ভারত। শ্রীলঙ্কাকে ২০২০ সালের ১০ জানুয়ারি ভারত পরাস্ত করেছিল ৭৮ রানে। লোকেশ রাহুলের ৫৪ ও শিখর ধাওয়ানের ৫২ রানের দৌলতে বিরাট কোহলির ভারত ৬ উইকেটে ২০১ তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৫.৫ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায়। নভদীপ সাইনি নিয়েছিলেন ২৮ রানে তিন উইকেট। শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট দখল করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+