IPL 2024: হারের পর কড়া শাস্তি পেল গোটা মু্ম্বই দল, নির্বাসিত হতে পারেন অধিনায়ক পাণ্ডিয়া
একেই যেন বলে মরার উপর খাঁড়ার ঘা।লখনউয়ের বিরুদ্ধে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফের স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। ম্যাচের পর আবার কঠোর শাস্তির মুখে পড়তে হল অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া সহ গোটা মুম্বই দলকেই। এই শাস্তি ঘোষণা করা হয়েছে আইপিএলের তরফে।
মরশুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের মুখে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স দল। হার্দিক অধিনায়ক বলে বেশি জরিমানা হয়েছে। তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার-সহ মুম্বইয়ের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। ফের একই ভুলের পুনরাবৃত্তি হলে জরিমানা দেওয়ার পাশাপাশি নির্বাসিতও হতে হবে পাণ্ডিয়াকে।

আইপিএলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, "৩০ এপ্রিল লখনউয়ের ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার জরিমানা হয়েছে। এই ভুল দ্বিতীয়বার হওয়ায় আইপিএলের আদর্শ আচরণ বিধি মেনে মেনে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ প্রথম একাদশের সকলের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।"
টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে।টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিন ব্যাট হাতে রান পেলেন না রোহিত শর্মা ও হার্দিক। ফলে সহজেই ম্যাচ জিতে নেয় লখনউ। মুম্বই ইন্ডিয়ান্সের ১০ ম্যাচে ৬ পয়েন্ট, রইল নবম স্থানেই। নেট রান রেট মাইনাস (-) ০.২৭২। বাকি চারটি ম্যাচ জিতলে সর্বাধিক ১৪ পয়েন্ট হবে।লিগ তালিকায় মুম্বই ১০ নম্বরে। প্লে-অফে ওঠার সম্ভাবনা খুবই কম।












Click it and Unblock the Notifications