Hardik Pandya: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না হার্দিকের, এবার নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ? জানুন আসল সত্যি
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার। গুজরাত থেকে মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তনের পরই তাঁকে দেওয়া হয় নেতৃত্বের দায়িত্ব। কিন্তু রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করার বিষয়টি খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেননি মুম্বই সমর্থকদের একাংশ, ফলে সোশ্যাল মিডিয়া হোক বা স্টেডিয়াম বার বারই পাণ্ডিয়াকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নেটিজেন থেকে দর্শকদের।
এবার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছে পাণ্ডিয়ার? ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শুরু হয়েছে। হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না বলে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। এই বিষয়ে চর্চা শুরু হয়েছে কারণ নাতাশা স্ট্যানকোভিচ ইনস্টাগ্রাম বায়োতে পরিবর্তন করার সৌজন্যে। আসলে, সার্বিয়ান মডেল এবং অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ তাঁর নাম থেখে পাণ্ডিয়া বাদ দিয়েছেন।

এখান থেকেই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে কী এবার তারকা দম্পতির বিচ্ছেদ আসন্ন? যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিনবা ঘনিষ্ঠ মহলে মুখ খোলেননি হার্দিক বা নাতাশার মধ্যেই কেউই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নাতাশার কর্মকাণ্ড বুঝিয়ে দিচ্ছে তাদের সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরেছে।
এ ছাড়াও সমাজমাধ্যমে একে অপরকে সঙ্গীকে নিয়ে নানা পোস্ট করতেন যুগল। বেশ কিছু দিন হল সে সব বন্ধ হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, যুগলের একসঙ্গে অধিকাংশ পুরনো ছবি উধাও। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় হার্দিক পান্ডিয়া। পরিবার সহ একাধিক ছবি শেয়ার করেন। তবে এসবের মাঝেই হার্দিক ও নাতাশার সম্পর্কে ফাটলের গুঞ্জনও সামনে আসছে।
প্রেম করে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও মডেল নাতাশা স্ট্যানকোভিচ। সে বছরই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।সম্প্রতি, সার্বিয়ান মডেল এবং অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচকে আইপিএল ২০২৪-এ মুম্বই দল ও হার্দিকের পারফরম্যান্সের জন্য তীব্র ট্রোলড হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে তীব্র কাটাক্ষের শিকার হতে হয়েছে।
আইপিএলের পর পাণ্ডিয়ার ফোকাসে টি২০ বিশ্বকাপ, ভারতীয় দলে রোহিতের ডেপুটি তিনি।












Click it and Unblock the Notifications