রোল বদলে সাক্ষাৎকার নিলেন পূজারা, পান্ডিয়ার সেই ইন্টারভিউ এখন হিট সোশ্যাল সাইটে

টেস্টে অভিষেক হয়েছে হার্দিক পান্ডিয়ার। দলও দারুণ খুশি হার্দিককে নিয়ে, এখন কী ভাবছেন হার্দিক।

একদিনের জার্সিতে চমৎকার পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএলে দারুণ খেলেছেন, দুরন্ত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার নতুন ইনিংসেও পা রেখেছেন। গলেই টেস্টে অভিষেক ঘটেছে তাঁর।

সোমবার অনুশীলন চলাকালীন এক মজার ইন্টারভিউ সেশনে মাতলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার সাক্ষাৎকার নিয়েছেন চেতেশ্বর পূজারা। একজন ব্যাকরণ মেনে ক্রিকেট খেলেন আর অন্যজন ব্যাট হাতে বল সীমান্ত পার করতেই ভালবাসেন। তবু জমে উঠল ইন্টারভিউ।

রোল বদলে সাক্ষাৎকার নিলেন পূজারা, পান্ডিয়ার সেই ইন্টারভিউ এখন হিট সোশ্যাল সাইটে

পান্ডিয়ার মধ্যে যুবরাজ সিং হওয়ার গুণ আছে বলে মনে করেন চেতেশ্বর পূজারা। এদিকে পান্ডিয়া জানিয়েছেন যুবি যেরকম এক ওভারে ছটা বলে ছটা ছয় মেরেছিলেন সেরকমভাবেই ছয় মারতে চান হার্দিক পান্ডিয়া।

শুধু এটুকুই নয়। পান্ডিয়ার সরল স্বীকারোক্তি গল টেস্টে তিনি যে ৪৯ বলে ৫০ রান করেছিলেন ,সেটাও খেলেছিলেন একদিনের ক্রিকেটের ঢঙেই। পান্ডিয়া বলেছেন, ' আমি যখন ব্যাট করছিলাম তখন আমার মনে হচ্ছিস একদিনের ক্রিকেট খেলছি। আমার জন্য একদম আর্দশ পরিবেশ ছিল। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আপনাকে সবসময় তৈরি থাকতে হবে। বিশেষত যখন ফর্মাট এদিক ওদিক হয়। মানসিক পরিবর্তন করতে হয়, খেলার ধরণে বদল বিশেষ হয় না।'

পূজারা ও হার্দিকের ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

VIDEO: @cheteshwar1 quizzes @hardikpandya7 on a wide range of topics - by @28anand https://t.co/OTV61Zhms8 #SLvIND #TeamIndia pic.twitter.com/WHRXtXWVZN
— BCCI (@BCCI) July 31, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+