হার্দিক ও কুলদীপ দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ODI সিরিজ জিততে ভারতের চাই ২৭০

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে হারিয়ে সিরিজ জিততে ভারতের চাই ২৭০ রান। টস জিতে এদিন ব্যাটিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৪৯ ওভারে ২৬৯ রানে অজিরা অল আউট। মিচেল মার্শ করেন সর্বাধিক ৪৭ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরান হার্দিক পাণ্ডিয়া। পরে বল হাতে কামাল দেখান কুলদীপ যাদব।

ভালো শুরু অস্ট্রেলিয়ার

ভালো শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রথম একাদশে এদিন দুটি পরিবর্তন আনা হয়। ক্যামেরন গ্রিনের পরিবর্তে নেওয়া হয় ডেভিড ওয়ার্নারকে। নাথান এলিসের জায়গায় খেলছেন অ্যাশটন অ্যাগার। অস্ট্রেলিয়ার শুরুটা এদিন বেশ ভালোই হয়। প্রথম উইকেটের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ১১ ওভার পর্যন্ত। এই ওভারেরপঞ্চম বলে ট্রাভিস হেডকে ফেরান হার্দিক। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ৩১ বলে ৩৩। ৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট পড়ে ৭৪ রানে। ৮৫ রানে পড়ে তৃতীয় উইকেট।

ভাঙন ধরান হার্দিক

ভাঙন ধরান হার্দিক

হেডকে আউট করার পর দুটি উইকেট তুলে নেন হার্দিক। ৩ বলে কোনও রান না করে ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে হার্দিকের শিকার হন অজি অধিনায়ক স্মিথ। তিনি কট বিহাইন্ড হন। ১৫তম ওভারটি করতে এসে তৃতীয় বলে মিচেল মার্শকে ফেরান হার্দিক। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে মার্শ ৪৭ বলে ৪৭ রান করেন। তবে অর্ধশতরান পাওয়ার আগে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাঁর উইকেট ছিটকে দেন পাণ্ডিয়া। এরপর কিছুক্ষণ অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন ওয়ার্নার ও লাবুশেন।

কুলদীপের কামাল

কুলদীপের কামাল

ওয়ার্নার ও লাবুশেনের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২৪.৩ ওভারে দলের ১২৫ রানে ওয়ার্নার সাজঘরে ফেরেন কুলদীপের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে। তিনি ৩১ বলে ২৩ রান করেন। একটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৫ বলে ২৮ রান করে কুলদীপের দ্বিতীয় শিকার লাবুশেন। ২৮.১ ওভারে ১৩৮ রানে অজিদের পঞ্চম উইকেট পড়ে। ৩৭তম ওভারের শেষ বলে মার্কাস স্টইনিসকে আউট করেন অক্ষর প্যাটেল। ২৬ বলে ২৫ রান করেন স্টইনিস।

অস্ট্রেলিয়া ২৬৯

অস্ট্রেলিয়া ২৬৯

৩৮.১ ওভারে দলগত ২০৩ রানে অ্যালেক্স ক্যারি বোল্ড হন কুলদীপের বলে। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ৪৬ বলে ৩৮। এরপর শন অ্যাবটকে আউট করেন অক্ষর প্যাটেল। ২টি চার ও একটি ছয়ের সৌজন্যে অ্যাবট ২৩ বলে ২৬ রান করেন। অজিদের অষ্টম উইকেট পড়ে ৪৫ ওভারে ২৪৫ রানে। ৪৬তম ওভারের তৃতীয় বলে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১ বলে ১৭ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন অ্যাশটন অ্যাগার। মিচেল স্টার্ককেও (১১ বলে ১০) আউট করেন সিরাজ। ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা।

ভারতের বোলিং পারফরম্যান্স

ভারতের বোলিং পারফরম্যান্স

ভারতের সফলতম বোলার হার্দিক পাণ্ডিয়া। তিনি ৮ ওভারে ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫৬ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। একটি মেডেন-সহ ৭ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন মহম্মদ সিরাজ। মহম্মদ শামি ৬ ওভারে ৩৭ এবং রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩৪ রান খরচ করে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+