হার্দিককেই টি ২০ বিশ্বকাপে অধিনায়ক চান রবি শাস্ত্রী, ভারতীয় দলে থাকবে অনেক নতুন মুখ?

আইপিএলে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংয়ের মতো যাঁরা নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছেন, তাঁরা ভারতের টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। ২০০৭ সালে ভারত একবারই টি ২০ বিশ্বকাপ জিতেছিল।

বিরাট কোহলি বা রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দেশকে টি ২০ বিশ্বকাপ এনে দিতে ব্যর্থ। গত টি ২০ বিশ্বকাপের পর রোহিত, বিরাটদের দেখা যায়নি টি ২০ আন্তর্জাতিকে। হার্দিক পাণ্ডিয়াই আগামী বছর অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, মনে করছেন রবি শাস্ত্রী।

হার্দিক পাণ্ডিয়া

প্রাক্তন ভারতীয় কোচের মতে, হার্দিককে পাকাপাকিভাবে দেশের টি ২০ অধিনায়ক ঘোষণা করে দেওয়া উচিত। গত টি ২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন লোকেশ রাহুল। তিনিও টি ২০ বিশ্বকাপের পর ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। এর মধ্যে ভারত হার্দিকের নেতৃত্বেই ৮টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে ৫টি, হার ২টিতে, একটি টাই।

রবি শাস্ত্রী ইএসপিএন-ক্রিকইনফো রান অর্ডার অনুষ্ঠানে বলেন, সকলেরই টি ২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে। তবে আমি মনে করি হার্দিককেই অধিনায়ক করা উচিত। তিনি এই মুহূর্তে ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক। ফিট থাকলে তিনিই ক্যাপ্টেন্সি করবেন। নির্বাচকরা নতুন দিশায় দলকে নিয়ে যেতে চাইছেন।

হার্দিক সূর্য

শাস্ত্রী বলেন, অল্প বয়সের ক্রিকেটারদের মধ্যে প্রতিভার অভাব নেই। ফলে বিশ্বকাপের দল পুরোপুরিভাবে নতুনদের নিয়ে তৈরি করা না হলেও অনেক নতুন মুখ সেই দলে দেখা যাবে। এবারের আইপিএলে অনেক প্রতিভাবান, তরতাজা ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছেন। ভারতের হয়ে টি ২০ খেলা ক্রিকেটারদের পাশাপাশি এই ক্রিকেটারদের কয়েকজনও সুযোগ পাবেন।

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা সরে দাঁড়ানোয় নতুনদের রেখে ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তুলনায় অনভিজ্ঞ দল গড়া হয়েছিল। ভারত চ্যাম্পিয়ন হয়। আগামী বছরের টি ২০ বিশ্বকাপে তেমন করার পক্ষেই সওয়াল করেছেন শাস্ত্রী। দল গঠনে হার্দিক পাণ্ডিয়ার মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

সূর্যকুমার যাদব

রবি শাস্ত্রীর কথায়, হার্দিকের আইডিয়া আলাদা হতে পারে। তিনি আইপিএলে একটি ফ্র্যাঞ্চাউইজির অধিনায়ক হিসেবে বাকি সব দলের ক্রিকেটারদের দেখছেন। তাঁর ইনপুট নিশ্চিতভাবেই থাকবে। তিনিই দল নিয়ে মাঠে নামবেন। ফলে তাঁর মতামতকে গুরুত্ব দিয়ে শোনা উচিত। হার্দিক ফিট থাকলে নিজের দক্ষতার উপর ভরসা রেখে ফারাক গড়ে দিতে পারেন বলেও মন্তব্য রবির।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+