করোনার ভয় ভুলে চার্টার বিমানে চেপে হঠাৎ কেন ধোনির শহর রাঁচিতে হার্দিক-ক্রুণাল

করোনার ভয় ভুলে চার্টার বিমানে চেপে হঠাৎ কেন ধোনির শহর রাঁচিতে হার্দিক-ক্রুণাল

এতেই কী বলে মাহি প্রেম! ভারতীয় দলে ধোনির খুব কাছের যে ক্রিকেটাররা রয়েছেন তাঁদের মধ্য়ে প্রথম পাঁচে হার্দিক পান্ডিয়া থাকবেন। ধোনির সঙ্গে তাঁর দারুণ কেমিষ্ট্রি। ধোনিকে 'বিগ ব্রাদার' মনে করেন হার্দিক। এহেন হার্দিক করোনা সংকটের মাঝেই এমন কাণ্ড ঘটিয়ে বসবেন অতি বড় ধোনি প্রেমীও আন্দাজ করেননি।

৩৯ এ পা দিলেন ধোনি

৩৯ এ পা দিলেন ধোনি

চলতি সপ্তাহে ৭ জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৯ বছরে পা রেখেছেন। করোনা সংকটের কারণে এবছর বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে ধোনি তাঁর জন্মদিন পালন করেছেন।

জন্মেদিনে ধোনির সঙ্গে দেখা করতে গেলেন হার্দিক-ক্রুণাল

জন্মেদিনে ধোনির সঙ্গে দেখা করতে গেলেন হার্দিক-ক্রুণাল

বিরাট থেকে শাস্ত্রী, ভারতীয় দল যখন ধোনিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে একেবারে ব্যতিক্রমী হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ব্রাদার্স করোনা সংকটের মাঝেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ধোনির বাড়ি উড়ে যান।

চার্টার বিমানে রাঁচি গেলেন পান্ডিয়া

চার্টার বিমানে রাঁচি গেলেন পান্ডিয়া

জানা গিয়েছে ব্যক্তিগত চার্টার বিমানে পান্ডিয়া ব্রাদার্স ধোনিকে জন্মদিনে চমক দিতে রাঁচি পৌঁছে যান। রাঁচি বিমানবন্দর থেকে বেরোনোর মুহূর্তে পান্ডিয়া ব্রাদার্সের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হার্দিক-ক্রুণাল

স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হার্দিক-ক্রুণাল

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ ৪২ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেতে হার্দিক-ক্রুণাল বিমানে চড়ে ধোনিকে বার্থ ডে সারপ্রাইজ দিতে গেলেও কোভিড-১৯ ভাইরাস থেকে নিয়ে কিন্তু বেশ সতর্ক ছিলেন। দুই ভাইকেই নাক ঢেকে মুখে মাস্ক পরে বিমানবন্দর ছাড়তে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+