হরভজন টেস্টে ভারতের সহ অধিনায়ক হিসেবে চান জাদেজাকে, বানান বিভ্রাটে হাসাহাসি ভাজ্জিকে নিয়ে!
রবীন্দ্র জাদেজাকে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক করার পক্ষে সওয়াল করলেন হরভজন সিং। যদিও সোশ্যাল মিডিয়ায় বানান বিভ্রাটে পড়লেন ট্রোলিংয়ের মুখে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। ইন্দোর ও আমেদাবাদ টেস্টে রোহিতের ডেপুটি কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। হরভজন সিং মনে করেন, রবীন্দ্র জাদেজাকেই সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত। যদিও সে কথা জানাতে গিয়ে বানান বিভ্রাটে ট্রোলিংয়ের মুখে পড়লেন ভাজ্জি।

নতুন সহ অধিনায়ক নিয়ে জল্পনা
লোকেশ রাহুল চলতি সিরিজে একেবারেই ফর্মে নেই। রবি শাস্ত্রীর মতো অনেকেই ইতিমধ্যেই বলেছেন, সহ অধিনায়ক হলেই দলে যে জায়গা পাকা হবে এমন কোনও অর্থ নেই। তবুও নাগপুর ও দিল্লি টেস্টে খেলানো হয়েছে রাহুলকে। তবে তিনি ব্যর্থই হয়েছেন। এই পরিস্থিতিতে ইন্দোর টেস্টে ভারতের একাদশে তাঁর বাদ পড়ার প্রবল সম্ভাবনা। অজিদের বিরুদ্ধে বাকি দুটি টেস্টের দল ঘোষণায় সহ অধিনায়ক হিসেবে কাউকে চিহ্নিত করা হয়নি। এতেই রাহুলের বাদ পড়ার ইঙ্গিত রয়েছে।

জাদেজাকে চান হরভজন
যদিও সহ অধিনায়ক কাকে করা হবে তা স্পষ্ট নয়। হরভজন সিং ব্যাট ধরেছেন রবীন্দ্র জাদেজার পক্ষে। চোট সারিয়ে মাঠে ফিরে প্রথম দুটি টেস্টেই ম্যাচের সেরার পুরস্কার দখলে নিয়েছেন জাড্ডু। নাগপুর টেস্টে ৭০ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন। দিল্লিতে ২৬ রান করেন, প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রান খরচ করে সাতটি উইকেট ঝুলিতে পুরে ফেলেন জাদেজা। এই আবহে জাড্ডুকেই সহ অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছেন হরভজন সিং। একইসঙ্গে ভাজ্জি মনে করছেন, ইন্দোরে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমান গিল।

কোন যুক্তিতে সওয়াল?
জাদেজা প্রসঙ্গে ভাজ্জি বলেন, এমন ক্রিকেটারকে সহ অধিনায়ক করা উচিত যাঁর প্রথম একাদশে জায়গা পাকা। তা সে হোম ম্যাচেই হোক বা অ্যাওয়ে ম্যাচে। সে কারণেই জাদেজা যোগ্য বলে মনে করি। তাঁকে আরও বেশি দায়িত্ব দেওয়া উচিত। জাদেজা যেভাবে খেলছেন তাতে বিশ্বের কোনও অলরাউন্ডার জাদেজার সমতুল্য নয় বলেই আমার ধারণা। নিজেকে বেন স্টোকসের পর্যায়ে নিয়ে গিয়েছেন জাদেজা। উল্লেখ্য, বেন স্টোকস এই মুহূর্তে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

বানান বিভ্রাটে কটাক্ষ
তবে এই মতামত জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় হরভজনকে। ভাইস ক্যাপ্টেন লিখতে গিয়ে টাইপো করে বসেন তিনি। লেখেন ভিসা ক্যাপ্টেন। পরে অবশ্য বানান ভুল শুধরেও নেন। যদিও স্ক্রিনশট পোস্ট করে অনেকেই হরভজনকে নিয়ে হাসাহাসি করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কেউ লেখেন ভিসা ক্যাপ্টেন আবার কী? কেউ আবার লিখেছেন তাহলে রবিচন্দ্রন অশ্বিন মাস্টারকার্ড ক্যাপ্টেন। অনেকে আবার জাদেজাকে সহ অধিনায়ক করার পক্ষে নন। এ জন্য তাঁরা তুলে ধরেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হওয়ার পর ব্যর্থতার উদাহরণ।
Yes he can be visa captain. But Ashwin should be vice captain.
— Kanishk Agarwal (@kanishkdabaav27) February 25, 2023
Visa captain kya hota hey?
— Eaglehead (@oneyedeagle2) February 25, 2023
And Ashwin will be Master Card captain??
— Subodh Bhat (@BhatSubodh) February 25, 2023
Jadeja se CSK nahin sambhal paya… India team ki baat hi na karo sir…
— Azeez (@AzeezFaisalMd) February 25, 2023
Jadeja is not suited for captaincy as we have seen during IPL
— Hiten Vaya (@HitenVaya) February 25, 2023
Gill to open in 3rd test with rohit and how about Jadeja as vice captain ? https://t.co/jAoTp8MRv1
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 25, 2023












Click it and Unblock the Notifications