হিটম্যানকে কেন ট্রোলড করলেন ভাজ্জি, আসল ঘটনাটা কী?
হিটম্যানকে কেন ট্রোলড করলেন ভাজ্জি, আসল ঘটনাটা কী?
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন রোহিত শর্মা। হিটম্যানকে নিয়ে মসকরা করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড হরভজন সিং। ভাজ্জিকে পাল্টা উত্তর দিতে ছাড়েননি রোহিত শর্মা। দুই ক্রিকেটার মজার কথোপকথন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলে নেই রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় পায়ের পেশীতে টাম ধরার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান হিটম্যান। ফলে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খেলতে পারেননি তিনি।
🛣 Ro to recovery! 🏋🏻♂👊#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians @ImRo45 pic.twitter.com/6KdEImSfQj
— Mumbai Indians (@mipaltan) February 19, 2020
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। তারপরেই শুরু হবে আইপিএল। এই দুই প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে দীর্ঘদিনের বিশ্রাম শেষে জিমে ফিটনেস ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা। সেই ভিডিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেছেন হিটম্যান।
সেই পোস্টে রোহিত শর্মাকে ট্রোলড করেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। লিখেছেন, 'মাত্র ৪০ কেজি! এতো সাধারণ ব্যাপার'। এর পাল্টা হিসেবে হিটম্যান লিখেছেন, চোট সারিয়ে ফেরার পর প্রথম অনুশীলন।
Click it and Unblock the Notifications