'হলুদ জার্সিতে খেলছে শ্রীলঙ্কা', অস্ট্রেলিয়াকে তীব্র কটাক্ষ হরভজনের

ফের একবার অস্ট্রেলিয়া দলকে তীব্র কটাক্ষে ভরিয়ে দিলেন হরভজন সিং।

অস্ট্রেলিয়া দলকে দেখলেই যেন তেতে ওঠেন হরভজন সিং। সেই ২০০১ সালে ইডেন থেকে শুরু হয়েছে। তারপর মাঙ্কি গেট হয়ে জল অনেকদূর গড়ালেও সুযোগ পেলেই অজিদের কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেন না তিনি।

অস্ট্রেলিয়াকে তীব্র কটাক্ষ হরভজনের

ফের একবার অস্ট্রেলিয়া দলকে তীব্র কটাক্ষে ভরিয়ে দিলেন হরভজন সিং। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে বিরাট কোহলির ভারত। সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কায় আতঙ্কে স্টিভ স্মিথ বাহিনী। তার মধ্যেই বোমা ফাটিয়েছেন ভাজ্জি।

এই অস্ট্রেলিয়া দলকে কোনও নম্বর দিতেই রাজি নন দেশের অন্যতম সেরা স্পিনার। কটাক্ষের সুরে বলেছেন, যে ধরনের ক্রিকেট অজি ক্রিকেটাররা খেলছেন তাতে দেখে মনে হচ্ছে, হলুদ জার্সিতে শ্রীলঙ্কা দল খেলছে।

এখানেই না থেমে আশাবাদী হরভজন জানিয়েছেন, আমি যতদূর বিরাটকে জানি ও ৫-০ করে তবেই দম নেবে। ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার বিরাট চাইবে সবকটি ম্যাচ জিততে।

একদিন আগেই ইন্দোরে অস্ট্রেলিয়ার সিরিজ হারা প্রসঙ্গে কটাক্ষ করে মাইকেল ক্লার্ককে ফের অবসর ভেঙে ফিরে দলকে উদ্ধারের পরামর্শ দেন হরভজন। এই প্রজন্মের অজি ব্যাটসম্যানদের কোনও ক্লাস নেই বলেও কটাক্ষ করেন ভাজ্জি। তারপরই ফের একবার অস্ট্রেলিয়া দলকে কটাক্ষ করলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+