হরভজন সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পথে, ভাজ্জি কোচিং করাবেন আইপিএলে?

আগামী বছরের আইপিএল থেকেই নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন হরভজন সিং। চলতি বছরের আইপিএলের প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত আইপিএলের দ্বিতীয়ার্ধে একটি ম্যাচেও সুযোগ পাননি। অবশেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচের ভূমিকায় যোগ দিতে পারেন আইপিএলে।

হরভজন সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পথে, ভাজ্জি কোচিং করাবেন আইপিএলে?

এবারের আইপিএলে ভাজ্জি একটিও উইকেট পাননি। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেন। ২০১৯ সালে ভাজ্জি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আগামী সপ্তাহেই হরভজন ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। জানা গিয়েছে, বেশ কয়েকটি আইপিএল দলের প্রস্তাব পেয়েছেন হরভজন। তার মধ্যে থেকে বেছে নেবেন একটিকে। দেশের হয়ে শেষ টেস্ট ও একদিনের আন্তর্জাতিক হরভজন খেলেছেন ২০১৫ সালে। টি ২০ আন্তর্জাতিক শেষবার খেলেছেন ২০১৬-র মার্চে। আইপিএলের পাশাপাশি ধারাভাষ্যের কাজেও যুক্ত থেকেছেন। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট-সংখ্যা ২৬৯। ২৮টি টি ২০ আন্তর্জাতিকে ২৫টি উইকেট নিয়েছেন। টি ২০ ম্যাচ খেলেছেন ২৬৮টি, ২৩৫টি উইকেট দখল করেছেন।

হরভজন সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পথে, ভাজ্জি কোচিং করাবেন আইপিএলে?

হরভজনের ঘনিষ্ঠ মহলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, কোনও আইপিএল দলের পরামর্শদাতা, মেন্টর বা অ্যাডভাইসরি গ্রুপের সদস্য হয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এই কিংবদন্তি স্পিনার। নিলাম থেকে কোন ক্রিকেটারকে নেওয়া উচিত সে ব্যাপারেও মূল্যবান পরামর্শ হরভজন দেবেন সংশ্লিষ্ট দলটিকে। মুম্বই ইন্ডিয়ান্সেই আইপিএলের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ভাজ্জি। ক্রিকেটারদের গ্রুম করার ব্যাপারে বরাবরই তাঁর আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। আইপিএলে হরভজন ম্যাচ খেলেছেন ১৬০টি, উইকেটের সংখ্যা ১৫০। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট। ২০১৩ সালের আইপিএলে ১৯ ম্যাচে ২৪ উইকেট পান। ২০১৫ সালের আইপিএলে ১৮টি, ২০১০ সালের আইপিএলে ১৭টি এবং ২০১১ ও ২০১৪ সালের আইপিএলে ১৪টি করে উইকেট দখল করেন। ২০০৮ থেকে ২০১৯ সালের আইপিএল অবধি টানা খেললেও ২০২০ সালে মাঠে নামার সুযোগ পাননি।

কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীনও হরভজন বরুণ চক্রবর্তীকেও গাইড করেছেন। ভেঙ্কটেশ আইয়ারও বলেছিলেন, কেকেআরের হয়ে মাঠে নামার আগে কীভাবে তাঁকে উৎসাহ জুগিয়েছেন ভাজ্জি। গত আইপিএলে কেকেআর কোচ ব্রেন্ডন ম্য়াকালাম ও অধিনায়ক ইয়ন মর্গ্যান দল গঠন সংক্রান্ত বিষয়েও হরভজনের সঙ্গে নিয়মিত পরামর্শ করেছেন। এবারের আইপিএলে যুক্ত হচ্ছে নতুন দুই দল। আইপিএলের কোন দলে হরভজন যুক্ত হবেন সেটা এখনও প্রকাশ্যে না এলেও একটি দলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+