আরসিবিতে অধিনায়ক বিরাটের শূন্য স্থান কে পূরণ করবেন, বড় ভবিষ্যৎবাণী ভাজ্জির
আরসিবিতে অধিনায়ক বিরাটের শূন্য স্থান কে পূরণ করবেন, বড় ভবিষ্যৎবাণী ভাজ্জির
আইপিএল-এর মেগা নিলামের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রতিটা ফ্রাঞ্চাইজি দল। ১২ ফেব্রুয়ারি এবং ১৩ ফেব্রুয়ারি নিলামের জন্য অন্যান্য দলগুলির মতো প্রস্তুতি সেরে ফেলেছে বারবার তারকাখচিত দল গড়েও আইপিএল খেতাব না জিততে পারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরসমু শেষে আরসিবির অধিনায়কত্ব ছাড়ার কথা জানানোর বিরাটের উত্তরসূরিও এই নিলামে বেছে নেওয়ার চেষ্টা করবে ফ্রাঞ্চাইজিটি।

গার্ডেন সিটিতে ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হওয়ার আগে বড় ভবিষ্যৎবাণী করলেন জাতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিং। ভাজ্জি জানিয়েছেন, নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পাখির চোখ হতে চলেছে ঈশান কিষান। তরুণ এই ব্যাটসম্যান যখনই ভারতের জার্সিতে সুযোগ পেয়েছেন নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। একই রকম ভাবে আইপিএল-এও মুম্বইয়ে হয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ঝাড়খন্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
হরভজনের কথায়, "একাধিক দল ঈশানের পিছনে ছুটবে এই নিলামে। ঈশান কিষানের বড় ভক্ত আমি। যে কোনও দিন নিজের ক্ষমতায় ৩০ বলে ৭০ বা ৮০ রান করতে পারে ও। আগামী দিনে অনেক বড় ক্রিকেটার হবে ও। ওর মতো কোনও ক্রিকেটার যেই দলে যাবে সেই দলের উচিৎ ওকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া। যত বয়স বাড়বে ততই দায়িত্ববান হয়ে উঠবে ও, আরও বড় হয়ে উঠবে।"
এর আগে ঈশানের প্রশংসা শোনা গিয়েছে দীনেশ কার্তিকের কন্ঠেও। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক বলেছেন, "প্রচণ্ড স্কিলফুল ক্রিকেটার। প্রথম বল থেকেই আক্রমণ করতে পারে। এরকম দক্ষতা সকলের থাকে না। নতুন যুগের ক্রিকেটে অনেক ক্রিকেটারই প্রথম বল থেকে আক্রমণ করতে চায়। যে দলগুলি ধারাবাহিক ভাবে বহু দেশীয় টুর্নামেন্টে ভাল করে, সেরকম টিমে এই রকম ক্রিকেটার প্রয়োজন। ওর জন্য উজ্জ্বল ভবিষ্যত উপেক্ষা করছে।" এমনটাই তিনি বলেছেন এক সর্ব ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকবাজকে।
দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলছেন কিষান। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন কিষান, সামলেছেন উইকেটরক্ষকের দায়িত্বও। আসন্ন মেগা নিলামের আগে মোট চারজনকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই চার ক্রিকেটার হলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, কিরন পোলার্ড এবং সূর্যকুমার যাদব। কিষান আইপিএল নিলামের জন্য নিজের নূন্যতম মূল্য স্থির করেছেন দুই কোটি টাকা।
কিষাণ ছাড়াও এই নিলামে অংশ নেবে একাধিক তরুণ প্রতিভা। দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য তরুণ তুর্কীদের দিকেও নজর থাকবে রোহিত শর্মার দলের।












Click it and Unblock the Notifications