প্রাক্তন নাইট তারকাকে ভারতের এবি ডিভিলিয়ার্স বললেন হরভজন

আইপিএল ২০২০ জিতল মুম্বই, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাব জয়ের বড় ভূমিকায় সূর্যকমার যাদবের। বর্তমানে মুম্বইয়ের হয়ে খেলা ও প্রাক্তন কেকেআর তারকা সূর্যকুমারকে ভারতের এবি ডিভিলিয়ার্স বললেন হরভজন সিং

আইপিএল ২০২০ শেষ। সামনে এবার ভারতের অস্ট্রেলিয়া সফর ঘিরে সব আলোচনা। এর মাঝেই আইপিএলের সেরা পারফর্ম্যারদের নিয়ে চর্চা চলেছে। সেখানেই দেশের আনক্যাপ ক্রিকেটারকে এবার ভারতের এবি ডিভিলিয়ার্স বললেন হরভজন সিং।

কাকে ভারতের এবি ডিভিলিয়ার্স বললেন ভাজ্জি

কাকে ভারতের এবি ডিভিলিয়ার্স বললেন ভাজ্জি

সদ্য সমাপ্ত আইপিএলের পারফর্ম্যান্সের বিচারে ভারতের আনক্যাপ ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে ভারতীয় এবি ডিভিলিয়ার্স বলে ভাজ্জি উল্লেখ করেছেন।

প্রাক্তন নাইট ক্রিকেটারের মধ্যে ডিভিলিয়ার্সের ছায়া

প্রাক্তন নাইট ক্রিকেটারের মধ্যে ডিভিলিয়ার্সের ছায়া

অর্থাৎ প্রাক্তন নাইট ক্রিকেটার ও বর্তমান মুম্বই ইন্ডিয়ান্স তারকা সূর্যকুমারের মধ্যে ভাজ্জি দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের ছায়া দেখছেন বলে জানিয়েছেন। এর আগে গৌতম গম্ভীর সূর্যকুমার যাদবের মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে ২০১৮ সালে কেকেআরের ছেড়ে দেওয়া আইপিএলের ইতিহাসে কলকাতার ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেন।

কেন ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা, কী বললেন হরভজন

কেন ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা, কী বললেন হরভজন

এই প্রসঙ্গে হরভজন সিং আরও বলেছেন, 'গেমচেঞ্জার থেকে নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সূর্যকুমার। মুম্বইয়ের ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সূর্য। ও শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। সূর্যকে আটকে রাখা বেশ কঠিন কাজ। ওর হাতে বেশ কিছু শট রয়েছে। কভারের উপর দিয়ে খেলতে পারে, সুইপ শটটা দারুণ খেলে। স্পিন ও পেস দুইয়ের বিপক্ষে সূর্য স্বচ্ছন্দবোধ করে। সেই কারণেই ওকে আটকানো কঠিন। আর তাই আমি সূর্যকুমারকে ভারতের এবি ডিভিলিয়ার্স বলে মনে করি।'

 আইপিএল ২০২০তে সূর্য-র ব্যাটে রান

আইপিএল ২০২০তে সূর্য-র ব্যাটে রান

সদ্য সমাপ্ত আইপিএলের অন্যতম আলোচিত ক্রিকেটার সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চমবার আইপিএল জয়ে সূর্য-র বড় ভূমিকা রয়েছে। আইপিএল ২০২০তে ১৬ ম্যাচে খেলে ৪৮০ রান হাঁকিয়েছেন। মরসুমে ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। সর্বোচ্চ সংগ্রহ ৭৯ রান। সূর্যকুমার ২০১৮ সালে মুম্বইয়ের হয়ে ৫১২, ২০১৯ সালে ৪২৪ ও ২০২০ সালে ৪৮০ রান হাঁকিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+