Bhajji vs Inzy: হরভজনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইনজামামের! নেশা করে প্রলাপ, ইনজিকে বিঁধলেন ভাজ্জি

Bhajji vs Inzy: বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জেরে প্রধান নির্বাচকের পদ হারাতে হয়েছে ইনজামাম উল হককে। উঠেছে স্বার্থের সংঘাতের মতো গুরুতর অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক অস্বস্তির মধ্যে জড়ালেন নয়া বিতর্কে।

আবদুর রজ্জাক ঐশ্বর্য রাইকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তনরা। এই বিতর্কের মধ্যেই ভাইরাল হলো ইনজামাম উল হকের এক পুরানো ভিডিও।

Bhajji vs Inzy: হরভজনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইনজামামের!

বছরখানের আগেই ইনজামামের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে ইনজামাম দাবি করেছিলেন, ২০০৬ সালে পাকিস্তান সফররত ভারতীয় ক্রিকেটারদের অনেকেই পাকিস্তান দলের নমাজ পাঠের সময় হাজির থাকতেন। জাহির খান, মহম্মদ কাইফ, ইরফান পাঠানকে আমন্ত্রণ জানানো হতে নমাজ পাঠে।

ইনজির দাবি, মৌলানা তারিক জামিল নমাজ পাঠ করাতে আসতেন। তারপর সকলে মিলে তাঁর কথা শুনতেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। ভারতের মুসলিম ক্রিকেটাররা নমাজ পাঠে অংশ নিতেন। অন্যরাও সেখানে থেকে মৌলবীর বক্তব্য শুনতেন। তাঁর কথায় হরভজন মুগ্ধ হয়েছিলেন বলে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন ইনজামাম।

ইনজামামের কথায়, হরভজন তাঁকে জানান মৌলবীর বক্তব্য শুনে তাঁর কথামতোই চলতে চান। কিন্তু ইনজামামকে দেখেই তিনি সেটা করতে পারছেন না। এমন কথা ইনজিকে ভাজ্জি বলেন বলে দাবি পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের। যদিও আজ এতদিন পর সেই ভিডিওর পাল্টা দিলেন হরভজন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হওয়া হরভজন আজ এক্স হ্যান্ডলে লেখেন, কোন ধরনের নেশা করে (ইনজামাম) এ সব কথা বলছেন? আমি ভারতীয় হিসেবে গর্বিত। শিখ হিসেবেও গর্ববোধ করি। এই সব আজেবাজে লোক যা ইচ্ছে তাই বলে দেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+