IPL 2021: আইপিএল চলাকালীনই ভারতের টি ২০ বিশ্বকাপ দল নিয়ে কটাক্ষ হরভজনের, কাদের নিয়ে প্রশ্ন?

আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা যত এগোচ্ছে ততই প্রশ্ন উঠছে টি ২০ বিশ্বকাপে ভারতের দল বাছাই নিয়ে। এটা ঠিক, ১০ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের দলে চোট বা অন্য কারণে পরিবর্তন আনা যাবে। কিন্তু আইপিএলের খারাপ ফর্ম উদ্বেগ বাড়াচ্ছে প্রথম ১৫ জনের দলে থাকা অন্তত চারজন ক্রিকেটারকে নিয়ে। টি ২০ বিশ্বকাপের দলে সবচেয়ে বেশি ৬ জন ক্রিকেটার রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দল যেমন সাতে নেমে গিয়েছে হারের হ্যাটট্রিক করে, তেমনই সেই ৬ জনের মধ্যে চারজনকে নিয়ে উঠছে প্রশ্ন, বাড়ছে উদ্বেগ।

ঈশান ইন শ্রেয়স আউট

ঈশান ইন শ্রেয়স আউট

শ্রেয়স আইয়ারকে ১৫ জনে না রেখে ঈশান কিষাণকে রাখা হয়েছে টি ২০ বিশ্বকাপের দলে। আইপিএলের ফর্ম চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। দিল্লি ক্যাপিটালসের কর্তা পার্থ জিন্দল ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিশ্বকাপের দল বাছাই নিয়ে। ছন্দে থাকা ব্যাটার বা স্পিনারদের বাইরে রেখে যে ভারতীয় দল গড়া হয়েছে তা নিয়ে অসন্তোষ গোপন রাখেননি তিনি। বিশ্বকাপের দল ঘোষণার আগে শ্রেয়স কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও নির্বাচকদের হোমওয়ার্ক ঠিক ছিল কিনা সেটাই বড় প্রশ্ন। দলে স্পেশ্যালিস্ট উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর অবর্তমানে ভালোভাবে কাজ চালিয়ে দিতে পারেন লোকেশ রাহুল। কিন্তু শ্রেয়স আইয়ারকে না রেখে ঈশান কিষাণ জায়গা করে নিয়েছেন টি ২০ বিশ্বকাপের দলে। রিজার্ভে আছেন শ্রেয়স। আইপিএলের ৮টি ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র ১০৭ রান করেছেন ঝাড়খণ্ডের এই উইকেটকিপার ব্য়াটসম্যান। সর্বাধিক ২৮, গড় ১৩.৩৭, স্ট্রাইক রেট ৮৬.৯৯। শেষ তিনটি ম্যাচে কিষাণের রান যথাক্রমে ১১, ১৪ ও ৯। অন্যদিকে, শ্রেয়স আইয়ার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৪১ বলে অপরাজিত ৪৭ করেছিলেন। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা হয়েছেন। অথচ তিনিই বিশ্বকাপ দলে প্রথম ১৫-র বাইরে!

চিন্তা হার্দিককে নিয়ে

চিন্তা হার্দিককে নিয়ে

হার্দিক পাণ্ডিয়ার টি ২০ বিশ্বকাপের দলে থাকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বোলিংয়ে নিজের কোটা পূরণ করতে পারছেন না পাণ্ডিয়া। আইপিএলের দ্বিতীয়ার্ধে প্রথম দুটি ম্যাচে খেলেননি। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছিল ফিল্ডিং করতে গিয়ে হাল্কা চোট লাগে হার্দিকের। এমনিতে ফিটনেস সমস্যা নেই। বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাও বলা হয়েছে নানা মহল থেকে। কিন্তু যেখানে ভারতের টি ২০ বিশ্বকাপ অভিযানের আর এক মাসও বাকি নেই সেখানে গতকাল আরসিবি ম্যাচে হার্দিক এক ওভারও বোলিং করেননি। ব্যাট হাতে ৬ বলে করেছেন মাত্র তিন। আইপিএলে ৮টি ম্যাচে তাঁর রান মোটে ৫৫,গড় ৭.৮৫। শ্রীলঙ্কা সফরেও সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে বিশ্বকাপের দলে থাকা হার্দিককে নিয়েও চিন্তা থাকছে। যেখানে দীপক চাহার বা শার্দুল ঠাকুর রয়েছেন সেখানে টি ২০ বিশ্বকাপে অলরাউন্ডার হার্দিককে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

ছবি- বিসিসিআই/আইপিএল

দুরন্ত যুজবেন্দ্র

দুরন্ত যুজবেন্দ্র

টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি যুজবেন্দ্র চাহালকে। অথচ চাহাল আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। কেকেআর ও চেন্নাই সুপার কিংস ম্যাচে তিনি যথাক্রমে ২৩ ও ২৬ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছিলেন। গতকালের ম্যাচের পর পার্থ জিন্দাল টুইটে লিখেছেন দেশের সেরা স্পিনারও বাইরে! চাহালের স্পেল দেখে তাঁকে চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করার পাশাপাশি মজা করে হরভজন সিং টুইট করেছেন চাহাল স্লো বা ফাস্ট বোলিং করেছেন? অর্থাৎ চাহালকে বাইরে রাখাও তাঁরা সমর্থন করতে পারছেন না।

ছবি- বিসিসিআই/আইপিএল

চাহাল বনাম চাহার

বরুণ চক্রবর্তী আইপিএলে ভালো ফর্মে রয়েছেন। ১০ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। চলতি আইপিএলে রাহুল চাহার ১০ ম্যাচে ১২ উইকেট পেলেও দ্বিতীয়ার্ধে চূড়ান্ত ব্যর্থ। চেন্নাই সুপার কিংস ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ৩৪ রান খরচ করেও উইকেটহীন থাকেন। আরসিবির বিরুদ্ধে ১টি উইকেট পেয়েছেন ৩৩ রান খরচ করে। চাহাল ১০ ম্যাচে ৯টি উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাতেও অনেক এগিয়ে। ফলে চাহারের জায়গায় চাহালকেই বিশ্বকাপের দলে রাখা যেত বলে মনে করছেন অনেকে। টি ২০ বিশ্বকাপের দলে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ৬ ক্রিকেটারের মধ্যে চতুর্থ যে ক্রিকেটারের ফর্ম চিন্তায় রাখছে তিনি হলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা সফরে সাফল্য পেলেও আইপিএলের দ্বিতীয়ার্ধে শেষ তিনটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ৩, ৫ ও ৮।

ছবি- বিসিসিআই/আইপিএল

সেরা বোলারের জায়গা নেই

সেরা বোলারের জায়গা নেই

আইপিএলে এবার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিকও করেছেন। ১০ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ২৩। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে আবেশ খান (১৫) ও জসপ্রীত বুমরাহ (১৪)। এবারের আইপিএলে যথেষ্ট ধারাবাহিকতা দেখানো সত্ত্বেও হর্ষলে আস্থা রাখেননি জাতীয় নির্বাচকরা। সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন থাকছে। হর্ষল প্যাটেল গতকালের ম্যাচের পর বলেছেন, যখন যে দলের হয়ে খেলি সেরাটা দিতেই প্রস্তুত থাকি। দলে সুযোগ পাওয়া বা না পাওয়াটা তো আমার হাতে নেই। টি ২০ বিশ্বকাপের দল ঘোষণার সময় অনেকেই বলেছিলেন সেরা দল নিয়েই বিশ্বকাপ অভিযানে যাচ্ছেন বিরাট কোহলিরা। কিন্তু কয়েকটা জায়গা নিয়ে যে চিন্তা থাকছেই তা দেখিয়ে দিচ্ছে আইপিএল।

ছবি- বিসিসিআই/আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+