কেপ টাউন টেস্টের ফলাফল আগাম বলছেন হরভজন! পাঞ্জাবে ভোটের আগে কি যোগ দেবেন রাজনীতিতে?

হরভজন সিং ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন। আইপিএল দলের মেন্টর বা অন্য কোনওভাবে ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন হরভজন। মনস্থির করলে সকলকে জানিয়েই তিনি রাজনীতিতে যোগ দিতে চান। তবে আপাতত ভাবনায় শুধুই ক্রিকেট। রেনবো নেশনে ভারতের টেস্ট সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

কেপ টাউন টেস্টের ফলাফল আগাম বলছেন হরভজন!

হরভজন বলেন, যখন আমরা বিদেশে সফর করতে গিয়েছি বা আমাদের আগে-পরে যে ভারতীয় দল দেশের বাইরে খেলতে গিয়েছে তখনকার সঙ্গে এই দলের বড় ফারাক ফাস্ট বোলিং বিভাগে। দক্ষিণ আফ্রিকা-সহ বিদেশের পিচে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বল করার ক্ষমতা রাখেন এমন বোলারের সংখ্যা এখনকার মতো এতো বেশি আগেকার দলে ছিল না। ভারতীয় দলের বড় শক্তিই এখন ফাস্ট বোলাররা। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরের মতো কোয়ালিটি বোলার, টপ ক্লাস বোলার যদি আগেকার দলগুলিতে থাকতো তাহলে ভালো রেকর্ডের জন্য এতদিন অপেক্ষা করতে হতো না। আর সে কারণেই ভারতের এবার দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জয়ের বড় সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন ভাজ্জি।

কেপ টাউন টেস্টের ফলাফল আগাম বলছেন হরভজন!

হরভজন বলেন, আমি ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে থেকেই বলে আসছি যে সিরিজ জয়ের এবারই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। শেষ টেস্টে ভারত জিতে সিরিজ জিতবে বলেই আমার বিশ্বাস। আগের টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জিততেই হতো, তারা ভালোও খেলেছে। তবে কেপ টাউনে ভারত পুরো শক্তি নিয়ে সেরাটা দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। আর সে কারণেই সিরিজ জয়ের বড় সম্ভাবনা রয়েছে। আমি মনে করি না, ভারতের যা শক্তি তাতে দক্ষিণ আফ্রিকার এই দল ভারতকে নিয়মিত হারাতে সক্ষম।

কেপ টাউন টেস্টের ফলাফল আগাম বলছেন হরভজন!

গ্যারি কার্স্টেন, হাসিম আমলা, জ্যাক কালিস, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচাররা যখন খেলতেন তখনকার তুলনায় শক্তির নিরিখে এখনকার প্রোটিয়া-ব্রিগেড ধারেকাছে নেই বলে দাবি ভাজ্জির। তাঁর কথায়, দক্ষিণ আফ্রিকার প্রতি সম্মান জানিয়েও বলছি আগে তারা অনেক শক্তিশালী দল ছিল। এখনকার যে দল তাতে তারা ভারতকে হারানোর যোগ্য বলে আমি মনে করি না। ভারতীয় দল অনেক এগিয়ে রয়েছে শক্তির নিরিখে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শক্তির দুর্বলতাকে কাজে লাগিয়েই ভারত সিরিজ জয় নিশ্চিত করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+