Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের বদলে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ভিডিও পোস্ট হরভজনের, জড়ালেন বিতর্কেও
দলের লাইনের বিপরীত পথে হেঁটে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্ত রাম মন্দিররের ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন হরভজন সিং। ২২ জানুয়ারি ভোর ৪টে নাগাদ রাম মন্দিরের একটি ভিডিওটি পোস্ট করেন হরভজন। কিন্তু ভাজ্জি যে রাম মন্দিরের ভিডিওটি পোস্ট করেছেন সেটা আসল নয় একটি পুজো মন্ডপ।
২০২৩ সালে কলকাতায় দুর্গাপুজোর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ তৈরি হয়েছিল রামমন্দিরের আদলে। দুর্গাপুজোয় বিভিন্ন ধরনের প্যান্ডেল করা হয়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে সেই মণ্ডপ তৈরি হয়েছিল অযোধ্যার রামমন্দিরের আদলে। যা কিন্তু কলকাতার দুর্গাপুজোর অন্যতম বড় আর্কষণ ছিল। সজল ঘোষের পুজোর প্যান্ডেল তাক লাগিয়ে দেয় সবাইকে। এবার সেই মন্ডপের ছবিই আসল ভেবে পোস্ট করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

সংবাদ সংস্থা এএনআইকে হরভজন সিং জানিয়েছিলেন, 'রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে কারা যোগ দিতে বা না চায় তাতে কিছু যায় আসে না; কংগ্রেস যেতে চায় বা না চায় বা অন্যরা (দল) যেতে চায় বা না চায়, আমি অবশ্যই যাব। ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি হিসেবে এটাই আমার অবস্থান। আমার (রামমন্দিরে) যেতে যদি কারও সমস্যা হয়, তারা যা খুশি করতে পারে।'
একইসঙ্গে ভাজ্জি উল্লেখ করেছেন, 'এটা আমাদের সৌভাগ্য যে এই মন্দিরটি এই সময়ে নির্মিত হচ্ছে, তাই আমাদের সকলে গিয়ে (ভগবান রামের কাছ থেকে) আশীর্বাদ নেওয়া উচিত।' তবে তিনি গিয়েছিলেন কিনা সেটা প্রকাশ্যে আসেনি।
Jai shri Ram 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/2St6Kcut2Z
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 21, 2024
অনেক ক্রীড়াবিদকেই অযোধ্যায় সোমবার দেখা গিয়েছিল। রবিবারই স্ত্রীকে নিয়ে অযোধ্যায় উপস্থিত হয়ে ছিলেন অনিল কুম্বলে। সোমবার একে একে হাজির হন ভেঙ্কটেশ প্রসাদ, সচিন তেন্ডুলকর, মিতালি রাজ, সাইনা নেহওয়াল, থেকে শুরু করে বাইচুং ভুটিয়া।












Click it and Unblock the Notifications